শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত হেরিটেজ ঘোষণা করা হবে: অর্থমন্ত্রী

সিনিয়র রিপোর্টার । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘরকে দ্রুত হেরিটেজ হিসেবে ঘোষণা করে প্রয়োজনীয় সংস্কারকাজ শুরু করা হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (২০ মার্চ) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউস সংলগ্ন জাদুঘরটি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, চট্টগ্রামে অবস্থিত জিয়া স্মৃতি জাদুঘরসহ মুক্তিযুদ্ধের বিভিন্ন স্থাপনাকে এতদিন যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। এটি আমাদের একটি গুরুত্বপূর্ণ হেরিটেজ সম্পদ। এটিকে সংরক্ষণ ও উন্নয়ন করা জরুরি।

তিনি আরও বলেন, জাদুঘরের অবকাঠামোগত উন্নয়ন করা হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম দেশের ইতিহাস সম্পর্কে সঠিক ধারণা পেতে পারে।

মন্ত্রী উল্লেখ করেন, এই জাদুঘর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির সঙ্গে সম্পৃক্ত এবং দেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গেও ঘনিষ্ঠভাবে জড়িত। তবে দীর্ঘদিনের অবহেলায় গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্মৃতি নষ্ট হয়ে যাচ্ছে।

অমূল্য ঐতিহাসিক সম্পদ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতি ও স্থাপনাগুলো রক্ষা করা আমাদের দায়িত্ব, যাতে নতুন প্রজন্ম সঠিক ইতিহাস জানতে পারে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির মনোনয়ন ফরম নিলেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২...

ডোর টু ডোর বর্জ্য সংগ্রহে তৃতীয় পক্ষকে টাকা দিতে হবে না: চসিক

বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহে বেসরকারি ভেন্ডর বা তৃতীয় পক্ষকে...

উখিয়ার বালুখালীতে বাস ও টমটম সংঘর্ষে কিশোর নিহত

কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকায় যাত্রীবাহী বাস ও টমটমের সংঘর্ষে...

কর্ণফুলীতে ডাকাতির প্রস্তুতি মামলা, গ্রেপ্তার ৪

কর্ণফুলীতে থানার একটি ডাকাতির প্রস্তুতি মামলায় ৪ জনকে গ্রেপ্তার...

আকবরশাহ থানা এলাকায় ইয়াবা নিয়ে নারীসহ গ্রেপ্তার দুই

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানা এলাকায় অভিযান চালিয়ে এক হাজার...

কর্ণফুলীতে উল্টোপথে আসা বালুভর্তি ট্রাকের চাপায় নারী নিহত

কর্ণফুলী উপজেলার বড়উঠানে রাস্তা পার হতে গিয়ে উল্টো পথে...

আরও পড়ুন

ডোর টু ডোর বর্জ্য সংগ্রহে তৃতীয় পক্ষকে টাকা দিতে হবে না: চসিক

বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহে বেসরকারি ভেন্ডর বা তৃতীয় পক্ষকে টাকা দিতে হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক...

উখিয়ার বালুখালীতে বাস ও টমটম সংঘর্ষে কিশোর নিহত

কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকায় যাত্রীবাহী বাস ও টমটমের সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।...

কর্ণফুলীতে ডাকাতির প্রস্তুতি মামলা, গ্রেপ্তার ৪

কর্ণফুলীতে থানার একটি ডাকাতির প্রস্তুতি মামলায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গত বুধবার রাতে উপজেলার খুইদ্দের টেক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।বৃহস্পতিবার বিকেলে...

আকবরশাহ থানা এলাকায় ইয়াবা নিয়ে নারীসহ গ্রেপ্তার দুই

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানা এলাকায় অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা নিয়ে এক নারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গত বুধবার রাত ১০ টার দিকে আকবরশাহ...