সোমবার, ৬ এপ্রিল ২০২৬

ছুটির দিনেও  চিটাগাং পোর্ট সার্ভিস প্রোভাইডার্স কো-অর্ডিনেশন সেলের কার্যক্রম পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বন্দরের সার্বিক কার্যক্রম সচল ও গতিশীল রাখতে ছুটির দিনেও মাঠে সক্রিয় রয়েছে চিটাগাং পোর্ট সার্ভিস প্রোভাইডার্স কো-অর্ডিনেশন সেল। সংস্থাটির নেতৃবৃন্দ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন করে চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন।

এই কার্যক্রমে নেতৃত্ব দেন চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন-এর সভাপতি এস এম সাইফুল আলম এবং সাধারণ সম্পাদক শওকত আলী।

পরিদর্শনকালে নেতৃবৃন্দ বন্দরের বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সেবা কার্যক্রমের গতি আরও বাড়ানোর নির্দেশনা প্রদান করেন। তারা বলেন, আমদানি-রপ্তানি কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সকল সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় অত্যন্ত জরুরি।

এ সময় সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও চট্টগ্রাম কাস্টমস এজেন্টস্ এসোসিয়েশন নেতৃবৃন্দ সহ আরও অনেক প্রতিনিধি উপস্থিত ছিলেন এবং তারা নিজেদের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এ ধরনের নিয়মিত পরিদর্শন ও তদারকির মাধ্যমে চট্টগ্রাম বন্দরের সেবা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।এ সময় চট্টগ্রাম কাস্টমস্ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের কাস্টম বিষয়ক সম্পাদক২ মনসুর উল আমীন রিয়াজ, বন্দর বিষয়ক সম্পাদক রোকন মাহমুদ, বন্দর বিষয় সম্পাদক ২ তাজুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য শাহনেওয়াজ রুমি, মোঃ মনিরুল ইসলাম,মোঃ মেজবাহ উদ্দিন, বাংলাদেশ শিপিং এজেন্টস এর পরিচালক মোঃ আনোয়ার হোসেন খান, মোহাম্মদ দিদারুল আলম, চৌধুরী,হুমায়ুন কবির সাধারণ সম্পাদক বন্দর ট্রাক কাভার্ড ভ্যান মালিক ও কন্টাকটার অ্যাসোসিয়েশন, আজিজুল হক, আরিফুল ইসলাম ট্রান্সপোর্ট মালিক সমিতি ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আকবরশাহে ৪ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার 

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানা পুলিশের অভিযানে ৪ পরোয়ানাভুক্ত আসামীকে...

সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন: তফসিল ৮ এপ্রিল, ভোট ১২ মে

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের ১৫তম নির্বাচনী তফসিল আগামী...

বোয়ালখালীর ভাণ্ডালজুড়ি খালে ভাসছে নারীর লাশ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা ভাণ্ডালজুড়ি খালে ভাসমান...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...

চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষনা করেছে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গত শুক্রবার অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম আঞ্চলিক...

পারকী বীচের আবাসিক হোটেল থেকে ১৪ নারী-পুরুষ আটক

কর্ণফুলী থানাধীন পারকী বীচের একটি আবাসিক হোটেলে অনৈতিক কাজের...

আরও পড়ুন

সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন: তফসিল ৮ এপ্রিল, ভোট ১২ মে

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের ১৫তম নির্বাচনী তফসিল আগামী ৮ এপ্রিল ঘোষণা করা হবে, ১২ মে হবে ভোটগ্রহণ।সোমবার (৬ এপ্রিল) ইসিতে বৈঠক শেষে...

বোয়ালখালীর ভাণ্ডালজুড়ি খালে ভাসছে নারীর লাশ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা ভাণ্ডালজুড়ি খালে ভাসমান অবস্থায় এক নারীর লাশ পাওয়া গেছে। খবর পেয়ে লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছেছে থানা পুলিশ...

চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষনা করেছে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গত শুক্রবার অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষনা করা হয়েছে।সাত সদস্যের এই কমিটিতে রাখা হয়েছে বিসিবির সাবেক...

পারকী বীচের আবাসিক হোটেল থেকে ১৪ নারী-পুরুষ আটক

কর্ণফুলী থানাধীন পারকী বীচের একটি আবাসিক হোটেলে অনৈতিক কাজের অভিযোগে ১৪ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।রবিবার (৫ এপ্রিল) বিকেলে কর্ণফুলী থানাধীন পারকী বীচের সি-ভিউ হোটেলে...