সোমবার, ২৫ মে ২০২৬

“পাহাড় থেকে লাফ দিয়ে মারা গেছে নাকি এমনি পড়ে গেছে বোঝা যাচ্ছে না”

বান্দরবানের মেঘলা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার

মো. শহীদুল ইসলাম, বান্দরবান প্রতিনিধি

বান্দরবান শহরের মেঘলা এলাকার পাহাড়ের নিচে পড়ে থাকা অবস্থায় মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে মেঘলা সংলগ্ন কানাপাড়া এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয় বলে বান্দরবান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মান্না দে জানিয়েছেন।

নিহতরা হলেন- রমেসিং মার্মা (৩০) ও তার মেয়ে বৃষ্টি মার্মা (৪)। তাদের বাড়ি সদর উপজেলার কুহালং ইউনিয়নে ১ নম্বর ওয়ার্ডের চিমিডলু পাড়ায়।

তাদের বাড়ি কানাপাড়া পৌর এলাকার সংলগ্ন হলেও এটি বান্দরবান সদর ইউনিয়নে পড়েছে। এ বিষয়ে জানতে চাইলে বান্দরবান সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ও কানাপাড়া বাসিন্দা অজিত কান্তি তঞ্চঙ্গ্যা বলেন, “দুইটা লাশ পাওয়া গেছে। পাহাড় থেকে লাফ দিয়ে মারা গেছে নাকি এমনি পড়ে গেছে বোঝা যাচ্ছে না।

“মেয়েটা (মা) মারমা সম্প্রদায়ের। এখানে বিয়ে হয়েছে। তার বাড়ি সদর উপজেলা কুহালং ইউনিয়নের চিমিডলু পাড়ায়।”

তিনি বলেন, “অনেক খোঁজাখুঁজির পর তাদের কোথাও পাওয়া যাচ্ছিল না। সকালে মা-মেয়ের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়েছিল। পরে তারা এসে লাশ উদ্ধার করে নিয়ে গেছে।’’

কুহালং ইউনিয়নের চেমিডলু পাড়ার বাসিন্দা ও ১ নম্বর ওয়ার্ডের সদস্য চাইউগ্য মারমা বলেন, “চার বছর আগে কানাপাড়ায় একটা তঞ্চঙ্গ্যা ছেলের সঙ্গে তার বিয়ে হয়েছিল। সকালে তার লাশ পাওয়া গেছে শুনে হাসপাতালে দেখতে আসছি।

“আসলে কী হয়েছিল আমাদেরও জানা নাই। খবর নেওয়া হচ্ছে।”

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল রাত থেকে রমেসিং মার্মা ও তার মেয়ে বৃষ্টি মার্মাকে খুঁজে পাচ্ছিল না আত্মীয় স্বজনরা। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে মেঘলা লালমোহন বাগান তঞ্চঙ্গ্যা পাড়ার গহীন এলাকার উঁচু এক পাহাড়ের নিচে তাদের পড়ে থাকতে দেখে। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতাল মর্গে নিয়ে যায়।

ধারণা করা হচ্ছে পাহাড়ের চূড়া থেকে পড়ে অথবা কেউ ধাক্কা দিয়ে মা-মেয়েকে হত্যা করতে পারে।

তবে ঘটনার প্রকৃত রহস্য উৎঘাটন ও সুস্পট কারণ তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয়রা।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে জানান, শহরের মেঘলা এলাকা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার করেছি। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...

কক্সবাজার আদালত চত্বরে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

কক্সবাজার আদালত চত্বরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।...

গুলিয়াখালি সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ ১৬ ঘন্টা পর উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালী সমুদ্র সৈকতে, সাঁতার কাটতে গিয়ে...

তুমব্রু নোম্যান্সল্যান্ডে মাইন বিস্ফোরণে তিনজনের প্রাণহানি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে তিন...

উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক...

এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শিশু রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট আজ আদালতে দেওয়া হবে এবং...

আরও পড়ুন

কক্সবাজার আদালত চত্বরে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

কক্সবাজার আদালত চত্বরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই স্বেচ্ছাসেবক দল নেতাসহ গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন। গুলিবিদ্ধ স্বেচ্ছাসেবক দল নেতারা হলেন- মহিউদ্দিন...

গুলিয়াখালি সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ ১৬ ঘন্টা পর উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালী সমুদ্র সৈকতে, সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হওয়া সে যুবকের ১৬ ঘন্টা পর মরদেহ উদ্ধার করেন।আজ রবিবার(২৪মে) সকাল ৯টার দিকে গুলিয়াখালি...

তুমব্রু নোম্যান্সল্যান্ডে মাইন বিস্ফোরণে তিনজনের প্রাণহানি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।রবিবার (২৪ মে) দুপুর আনুমানিক দেড়টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু নোম্যান্সল্যান্ড...

এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শিশু রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট আজ আদালতে দেওয়া হবে এবং সাত-আট কার্যদিবসের মধ্যেই বিচারকাজ শেষ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এই অপরাধ...