বুধবার, ১২ আগস্ট ২০২৬

চট্টগ্রামের টেরিবাজারে অগ্নিকাণ্ডে দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানাধীন টেরিবাজার এলাকায় কে বি অর্কিড প্লাজা নামের একটি মার্কেটের চতুর্থ তলায় অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনের ধোঁয়ায় নিশ্বাস নিতে না পেরে দুজনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৯টায় এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে নন্দনকানন ও চন্দনপুরা ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিহতরা হলেন-পটিয়ার বুধপুরা এলাকার মির্জা বাড়ির মোহাম্মদ ইয়াসিন খলিফার ছেলে মোহাম্মদ ইউনুস (৫২) ও একই উপজেলার পাঁচরিয়া এলাকার মামুনুল কাদেরের ছেলে সোলাইমান (২৮)। এ ঘটনায় মোহাম্মদ মামুন (২৮) নামের আরও একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসীম উদ্দিন জানান, সকাল ৯টা ৫৫ মিনিট আগুনের খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর সকাল ১০টা ৫৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে আগুনে এক কোটি ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, সকালে হঠাৎ করে চতুর্থ তলায় আগুন লাগে। সেখান থেকে অনেককে বেরিয়ে আসতে দেখা যায়।
পঞ্চম তলায় সব টেইলার্সের কারখানা। আগুনের ধোঁয়ায় নিশ্বাস নিতে পারছিলেন না মোহাম্মদ ইউনূস ও সোলাইমান। আমরা দ্রুত তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসি। সেখানে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। এছাড়া মামুন নামের আরও একজনকে হাসপাতালে নিয়ে এসেছি।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, টেরিবাজারে অগ্নিকাণ্ডে আহত দুইজনকে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরও একজন হাসপাতালে ভর্তি আছেন।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...