বুধবার, ১২ আগস্ট ২০২৬

ফটিকছড়িতে টিলা কাটা, বালু উত্তোলন ও জ্বালানি তেলর অনিয়মে ইউএনও’র অভিযান

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় অবৈধ টিলা কাটা, বালু উত্তোলন ও জ্বালানি তেল খাতে অনিয়ম রোধে কঠোর অবস্থান নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। তাঁর নেতৃত্বে পরিচালিত একাধিক মোবাইল কোর্ট ও মনিটরিং অভিযানে জরিমানা আদায়সহ বাজার ও পরিবেশ রক্ষায় কঠোর বার্তা দিয়েছে প্রশাসন।

বুধবার (১৮ মার্চ) নারায়ণহাট ইউনিয়নের পঞ্চবটী চা বাগান সংলগ্ন ইদিলপুর এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় অবৈধভাবে টিলা কাটা ও মাটি অপসারণের দায়ে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

একইদিনে নারায়ণহাটের কুলাল পাড়া এলাকায় নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে পরিচালিত আরেকটি অভিযানে একই আইনের অধীনে আরও এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

অভিযানগুলোতে ভূজপুর থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে উপস্থিত থেকে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।

এদিকে জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক ও সুশৃঙ্খল রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে বিভিন্ন স্থানে জ্বালানি তেলের মজুত, বিক্রি ও সরবরাহ কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করা হয়, যাতে কোনো ধরনের অনিয়ম বা কৃত্রিম সংকট সৃষ্টি না হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, অবৈধভাবে প্রাকৃতিক সম্পদ আহরণ বা বাজারে অস্থিরতা তৈরির কোনো সুযোগ দেওয়া হবে না।
জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, জ্বালানি তেল কেনার ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত মজুত না করতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে, যাতে সকল ভোক্তা সমানভাবে সেবা পেতে পারেন এবং বাজারে স্থিতিশীলতা বজায় থাকে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...