বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬

শাপলাপুর বারিয়াপাড়ায় গাছ কাটতে গিয়ে গাছচাপায় যুবকের মর্মান্তিক মৃত্যু

এইচ.এম আকতার মিয়া, মহেশখালী (কক্সবাজার)

মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের বারিয়াপাড়া এলাকায় গাছ কাটার সময় দুর্ঘটনায় আব্দুল কাইয়ুম (প্রায় ৩০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (আজ) সকাল আনুমানিক ৭টার দিকে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো জীবিকার তাগিদে সকালে বারিয়াপাড়া এলাকার আদর্শ গ্রামের পাশের একটি বাড়িতে গাছ কাটার কাজে যান কাইয়ুম। গাছ কাটার একপর্যায়ে হঠাৎ একটি বড় গাছ নিয়ন্ত্রণের বাইরে গিয়ে তার ওপর ভেঙে পড়ে। এতে তিনি গাছের নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত আব্দুল কাইয়ুম শাপলাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও মিঞা মিয়ার ছেলে। তিনি একজন পরিশ্রমী যুবক ছিলেন এবং দিনমজুরির মাধ্যমে পরিবারের জীবিকা নির্বাহ করতেন বলে এলাকাবাসী জানিয়েছেন।
তার আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে এলাকায় হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, জীবিকার সন্ধানে কাজ করতে গিয়ে এভাবে একজন তরুণ শ্রমিকের প্রাণহানি অত্যন্ত দুঃখজনক।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

চট্টগ্রাম নিউজ /এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে বেশী দামে জ্বালানি তেল বিক্রির দায়ে জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে জ্বালানি তেল...

চট্টগ্রামের সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

চট্টগ্রামের সীতাকুণ্ডে পূর্ব শত্রুতার জের ধরে শ্বশুর বাড়ি থেকে...

জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি

অতিথি লেখক: কল্যাণ বড়ুয়া মুক্তা ।  জাপানের সর্বোচ্চ ও...

মহালছড়িতে সামাজিক সংগঠন ‘হৃদয়ে মহালছড়ি’র আত্মপ্রকাশ

"তারুণ্যের শক্তি, মহালছড়ির প্রগতি"—এই শ্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়িতে...

খুলশীতে ১০ হাজার লিটার সয়াবিন তেল মজুত, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

অবৈধভাবে অস্বাস্থ্যকর পরিবেশে ১০ হাজার লিটার ফর্টিফায়েড সয়াবিন তেল...

পতেঙ্গায় ২৪৮০ লিটার অকটেন জব্দ, পেট্রোলিয়াম কর্পোরেশনে হস্তান্তর

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার তালতলা এলাকায় লাইসেন্স ছাড়া অকটেন...

আরও পড়ুন

বোয়ালখালীতে বেশী দামে জ্বালানি তেল বিক্রির দায়ে জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে জ্বালানি তেল বিক্রির দায়ে আল তায়েফ অয়েল স্টোর’ নামের একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ...

চট্টগ্রামের সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

চট্টগ্রামের সীতাকুণ্ডে পূর্ব শত্রুতার জের ধরে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে এক যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা করেছে একদল দুস্কৃতিকারী। এ ঘটনায় পুলিশ...

জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি

অতিথি লেখক: কল্যাণ বড়ুয়া মুক্তা ।  জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি দেখার সু‌যোগ হ‌য়ে‌ছে। র‌বিবার (৬ এ‌প্রিল ) ভো‌রে টো‌কিও আরআরকে হেড়...

মহালছড়িতে সামাজিক সংগঠন ‘হৃদয়ে মহালছড়ি’র আত্মপ্রকাশ

"তারুণ্যের শক্তি, মহালছড়ির প্রগতি"—এই শ্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়িতে আত্মপ্রকাশ করেছে নতুন সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন ‘হৃদয়ে মহালছড়ি’। এলাকার শিক্ষিত ও উদ্যমী কিছু তরুণদের...