বুধবার, ১২ আগস্ট ২০২৬

মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ঈদ সামগ্রী ও চাল বিতরণ

খালেদ মাসুদ সাগর, মহালছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির মহালছড়িতে পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও চাল বিতরণ করা হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ সহযোগিতায় এবং মহালছড়ি উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।

সোমবার (১৬ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ আবু রায়হান।

বিতরণকালে ইউএনও আবু রায়হান সরাসরি উপকারভোগীদের হাতে সহায়তার চাল ও ঈদ সামগ্রীর বস্তা তুলে দেন। এসময় তিনি উপস্থিত সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং সরকারের এই উন্নয়ন ও সহায়তা কার্যক্রমের লক্ষ্য তুলে ধরেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্গম পাহাড়ি এলাকার সুবিধাবঞ্চিত মানুষ যেন আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারে, সেই লক্ষ্যে মন্ত্রণালয়ের বরাদ্দকৃত এই বিশেষ খাদ্য সহায়তা বিতরণ করা হচ্ছে।

বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পার্বত্য অঞ্চলের প্রতিটি মানুষের ঘরে উৎসবের আনন্দ পৌঁছে দিতে আমরা কাজ করছি। মাহে রমজান ও ঈদে সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর এই প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে।

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সরকারের পক্ষ থেকে পাওয়া এই উপহার হাতে পেয়ে সাধারণ মানুষের মুখে সন্তুষ্টির হাসি দেখা যায়।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...