বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

বান্দরবানের দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর উদ্যোগে কমিউনিটি নার্সিং প্রশিক্ষণ কার্যক্রম

মোঃ শহীদুল ইসলাম, জেলা প্রতিনিধি, বান্দরবান

বান্দরবানের দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর উদ্যোগে কমিউনিটি নার্সিং প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী আনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রুমা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী সরকার বলেন, পার্বত্য অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি দীর্ঘদিন ধরে দূর্গম অঞ্চলে বসবাসকারী জনসাধারণের উন্নত চিকিৎসা সেবা প্রদানে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।

এলক্ষে কমিউনিটি নার্সিং প্রশিক্ষণ কার্যক্রমটি বাস্তবায়নের মাধ্যমে এই অঞ্চলের জনসাধারণের মাঝে চিকিৎসা সেবা পৌছে দেয়া সম্ভব হয়েছে।

সোমবার (১৬ মার্চ) রুমা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে প্রশিক্ষণের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

এর আগে গত ৩ মার্চ ১৫ দিনব্যাপী স্থানীয়দের মাঝ থেকে বাছাই করে ৬৫ জন যুবক যুবতীদের নিয়ে কমিউনিটি নার্সিং প্রশিক্ষণের উদ্যোগ নেয় রুমা সেনা জোন।

সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি রুমা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী সরকার বলেন, পার্বত্য অঞ্চলের দূর্গম এলাকায় যোগাযোগ ব্যাবস্থা সহ নানা প্রতিবন্ধকতার কারনে স্থানীয় জনসাধারণ উন্নত চিকিৎসা সেবা হতে বঞ্চিত,স্থানীয়দের এ সকল অসুবিধার কথা মাথায় রেখে দূর্গম অঞ্চলে বসবাসকারী জনসাধারণের মাঝে কিভাবে একটি টেকশই স্বাস্থ্য সেবা পৌছে দেয়া যায়, সে বিষয়ে বান্দরবান সেনা রিজিয়নের সহযোগীতায় রুমা সেনা জোন দীর্ঘদিন ধরে কাজ করছে৷

রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি নার্সিং প্রশিক্ষণের আয়োজন করেছে সেনাবাহিনীর, ৩৬ বীর রুমা জোন।

দুর্গম পাহাড়ি পাড়াগুলোতে দ্রুত প্রাথমিক চিকিৎসা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই সেনাবাহিনীর এই উদ্যোগ।

প্রশিক্ষণে প্রাথমিক চিকিৎসা প্রদান, জরুরি পরিস্থিতিতে রোগীর তাৎক্ষণিক সেবা, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং সাধারণ রোগ প্রতিরোধ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয় প্রশিক্ষনার্থীদের।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে প্রাথমিক চিকিৎসা সামগ্রী সম্বলিত মেডিকেল ব্যাগ, সনদপত্র এবং স্বাস্থ্যসেবা বিষয়ক হ্যান্ডবুক বিতরণ করেন, ৩৬ বীর,রুমা সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী সরকার।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা জোনের উপ-অধিনায়ক মো. মাহফুজ আলম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মোঃ আব্দুল আল হাসান, পাইন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উহ্লামং মারমা, রেমাইক্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিরা বম, গালেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেনরত ম্রো, রুমা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসিংনু মারমা, অগ্রবংশ অনাথ আশ্রমের নির্বাহী পরিচালক উঃ নাইন্দিয়া থেরঃ, রুমা থানার পুলিশের প্রতিনিধি আসাদ, হেডম্যান লাল লিয়ান সম সাইলুকসহ প্রশিক্ষণার্থী,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাংবাদিক বৃন্দ।

স্থানীয়রা মনে করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে প্রত্যন্ত পাহাড়ি পাড়া গুলোতে দীর্ঘদিনের চিকিৎসা সেবা থেকে বঞ্চিতরাও এখন প্রাথমিক স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন।

বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় বসবাসকারী বিভিন্ন সম্প্রদায়ের জনসাধারণ।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নতুন সরকারের প্রথম বাজেট কাল, উপস্থাপন করবেন অর্থমন্ত্রী

প্রথমবারের মতো অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার (১০...

চট্টগ্রামে ট্রেন দুর্ঘটনায় বড় ভাই নিহতের খবর শুনে ছোট ভাইয়েরও মৃত্যু

চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট এলাকায় ট্রেন দুর্ঘটনায় বাঁশখালীর...

বাঁশখালীতে অজু করতে গিয়ে পুকুরে পরে প্রাণ গেল কলেজছাত্রীর

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পুকুরে পরে ফাহিমা তাসলিম সাদিয়া (২২)...

বিদেশি বিনিয়োগ আনলে ১.৫ শতাংশ ইনসেনটিভ মিলবে: প্রধানমন্ত্রী

দেশে বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়াতে নতুন প্রণোদনা ঘোষণা করেছেন...

চট্টগ্রামকে আধুনিক-পূর্ণাঙ্গ বাণিজ্যিক নগরী গড়তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে: প্রধানমন্ত্রী

চট্টগ্রামকে একটি আধুনিক ও পূর্ণাঙ্গ বাণিজ্যিক নগরী হিসেবে গড়ে...

চকরিয়ায় মা-মেয়ে ধর্ষণকাণ্ড: আসামিদের পক্ষে দাঁড়াবেনা কোনো আইনজীবী

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় এক প্রবাসীর বাড়িতে সংঘটিত ডাকাতি...

আরও পড়ুন

বাঁশখালীতে অজু করতে গিয়ে পুকুরে পরে প্রাণ গেল কলেজছাত্রীর

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পুকুরে পরে ফাহিমা তাসলিম সাদিয়া (২২) নামে এক কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।বুধবার ১০ জুন ভোরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের...

চকরিয়ায় মা-মেয়ে ধর্ষণকাণ্ড: আসামিদের পক্ষে দাঁড়াবেনা কোনো আইনজীবী

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় এক প্রবাসীর বাড়িতে সংঘটিত ডাকাতি এবং মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের আলোচিত ঘটনায় আসামিদের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াবেনা বা ওকালতনামা দিবেনা বলে...

বন্যপ্রাণী পাচারে আটক যুবকের এক বছরের সশ্রম কারাদণ্ড

চট্টগ্রামের লোহাগাড়ায় বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী পাচারের অভিযোগে আটক এক যুবককে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।একই সঙ্গে উদ্ধার হওয়া একটি মুখপোড়া হনুমান ও ১২টি কচ্ছপকে...

বাকলিয়ায় শিশুধর্ষণ মামলা: বাদীর সাক্ষ্যগ্রহণে শুরু হলো বিচারকাজ

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় বাদীর সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিচারকাজ শুরু হয়েছে।বুধবার সকাল ১১টায় চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা...