বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

ঈদের আগে আতঙ্কে ঈদগাও–ঈদগড়–বাইশারী সড়ক

আনোয়ার হোছাইন, (নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধিঃ

পবিত্র ঈদুল ফিতর ঘনিয়ে আসছে। আর মাত্র কয়েকদিন পরেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। কিন্তু উৎসবের আনন্দকে ম্লান করে দিয়েছে পাহাড়ি জনপদের একটি সড়ক। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী কক্সবাজারের রামু উপজেলার আলোচিত ঈদগাও–ঈদগড়–বাইশারী সড়ক এখন যেন ভয় আর আতঙ্কের প্রতীক হয়ে উঠেছে।

স্থানীয়দের অভিযোগ—দিনের বেলায় স্বাভাবিক মনে হলেও সন্ধ্যা নামলেই এই সড়কের চিত্র পাল্টে যায়। তখন যেন রাজত্ব শুরু হয় ডাকাতচক্রের। পথচারী ও যাত্রীদের জীবনের হিসাবও যেন কষে তারা। ফলে ঈদ সামনে রেখে বাড়ি ফেরা মানুষের মাঝেও তৈরি হয়েছে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা।

স্থানীয় সূত্রে জানা গেছে, এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ কক্সবাজার, ঈদগাও, ঈদগড় ও বাইশারীসহ বিভিন্ন এলাকায় যাতায়াত করেন। কর্মজীবী মানুষ, ব্যবসায়ী, কৃষকসহ নানা শ্রেণি-পেশার মানুষের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। কিন্তু দীর্ঘদিন ধরেই সড়কটিতে ডাকাতি ও অপহরণের ঘটনা ঘটছে বলে অভিযোগ রয়েছে।

টংঘর থেকে কৃষক অপহরণঃ

সর্বশেষ সোমবার (৯ মার্চ) ভোররাতে সাহরি খাওয়ার পর সড়ক সংলগ্ন একটি ধানক্ষেতে পাহারা দেওয়ার সময় গাছের উপর তৈরি করা টংঘর থেকে ছৈয়দ কাসেম ও মাহমুদুল হক মাদু নামের দুই কৃষককে অপহরণ করে দুর্বৃত্তরা।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পরে অপহৃতদের পরিবারের কাছ থেকে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ আদায়ের পর তাদের ছেড়ে দেওয়া হয়। এই ঘটনা পুরো এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। স্থানীয়রা বলছেন, আগে বিচ্ছিন্নভাবে ডাকাতির ঘটনা ঘটলেও এখন অপহরণের মতো ঘটনাও ঘটছে।

ঈদে ঘরমুখো মানুষের মধ্যে শঙ্কাঃ

এদিকে ঈদকে সামনে রেখে বিভিন্ন এলাকা থেকে মানুষ ছুটি নিয়ে নিজ নিজ গ্রামে ফিরছেন। অনেকে কক্সবাজার, ঈদগাও কিংবা অন্য এলাকায় চাকরি-বাকরি করেন। ঈদের ছুটি কাটাতে তারা ফিরছেন নিজ বাড়ি ঈদগড় ও বাইশারী এলাকায়। কিন্তু এই সড়কের নিরাপত্তা পরিস্থিতি তাদের মনেও ভীতি তৈরি করেছে। অনেকেই সন্ধ্যার পর এই সড়ক এড়িয়ে চলার চেষ্টা করছেন।

চালকদের অভিযোগঃ

এই সড়কে নিয়মিত গাড়ি চালান এমন কয়েকজন চালকের সাথে কথা বললে তারা বলেন, সন্ধ্যার পর পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ হয়ে ওঠে।

একজন সিএনজি চালক বলেন, এই রাস্তায় প্রতিদিন গাড়ি চালাই। সন্ধ্যার পর অনেক সময় যাত্রী তুলতেও ভয় লাগে। রাস্তার কিছু জায়গা একেবারে নির্জন, সেখানে ডাকাতদের ভয় থাকে।

আরেকজন মোটরসাইকেল চালক বলেন, ঈদের সময় মানুষ বেশি যাতায়াত করে। কিন্তু নিরাপত্তা না থাকলে বড় কোনো ঘটনা ঘটতে পারে।

পুলিশের টহল কমে যাওয়ার অভিযোগ

স্থানীয়দের দাবি, আগে এই সড়কে নিয়মিতভাবে বাংলাদেশ পুলিশর সদস্যরা টহল দিতেন। বিশেষ করে ঈদগাও থানা ও রামু থানা পুলিশের সদস্যরা বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করতেন।
কিন্তু বর্তমানে সেই টহল অনেকটাই কমে গেছে বলে অভিযোগ স্থানীয়দের। আর এই সুযোগকেই কাজে লাগাচ্ছে ডাকাতচক্র।

এ বিষয়ে ঈদগাও থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) এ টি এম শিফাতুল মাজদার বলেন, পর্যাপ্ত জনবল না থাকায় সড়কে ডিউটি কিছুটা কম হচ্ছে। ওই এলাকায় যে দল দায়িত্ব পালন করে তাদেরকে বিভিন্ন জায়গায় কাজ করতে হয়। তবে ডাকাতি ও অপহরণ রোধে পুলিশ কাজ করে যাচ্ছে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তৎপর রয়েছে।

অন্যদিকে রামু থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম ভূইয়া বলেন, ঈদকে সামনে রেখে ওই সড়কে বাড়তি নজরদারি রাখা হয়েছে। আমাদের টিম নিয়মিত কাজ করছে। অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দাদের মতে, ঈদকে সামনে রেখে এই গুরুত্বপূর্ণ সড়কে নিয়মিত পুলিশ টহল ও চেকপোস্ট স্থাপন জরুরি। পাশাপাশি নির্জন এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা না হলে ডাকাতি ও অপহরণের ঘটনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।

তাদের ভাষায়, ঈদের আগে মানুষ আনন্দ নিয়ে বাড়ি ফিরতে চায়। কিন্তু যদি রাস্তাতেই নিরাপত্তা না থাকে, তাহলে উৎসবের আনন্দ আতঙ্কে পরিণত হবে।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নতুন সরকারের প্রথম বাজেট কাল, উপস্থাপন করবেন অর্থমন্ত্রী

প্রথমবারের মতো অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার (১০...

চট্টগ্রামে ট্রেন দুর্ঘটনায় বড় ভাই নিহতের খবর শুনে ছোট ভাইয়েরও মৃত্যু

চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট এলাকায় ট্রেন দুর্ঘটনায় বাঁশখালীর...

বাঁশখালীতে অজু করতে গিয়ে পুকুরে পরে প্রাণ গেল কলেজছাত্রীর

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পুকুরে পরে ফাহিমা তাসলিম সাদিয়া (২২)...

বিদেশি বিনিয়োগ আনলে ১.৫ শতাংশ ইনসেনটিভ মিলবে: প্রধানমন্ত্রী

দেশে বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়াতে নতুন প্রণোদনা ঘোষণা করেছেন...

চট্টগ্রামকে আধুনিক-পূর্ণাঙ্গ বাণিজ্যিক নগরী গড়তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে: প্রধানমন্ত্রী

চট্টগ্রামকে একটি আধুনিক ও পূর্ণাঙ্গ বাণিজ্যিক নগরী হিসেবে গড়ে...

চকরিয়ায় মা-মেয়ে ধর্ষণকাণ্ড: আসামিদের পক্ষে দাঁড়াবেনা কোনো আইনজীবী

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় এক প্রবাসীর বাড়িতে সংঘটিত ডাকাতি...

আরও পড়ুন

বাঁশখালীতে অজু করতে গিয়ে পুকুরে পরে প্রাণ গেল কলেজছাত্রীর

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পুকুরে পরে ফাহিমা তাসলিম সাদিয়া (২২) নামে এক কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।বুধবার ১০ জুন ভোরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের...

চকরিয়ায় মা-মেয়ে ধর্ষণকাণ্ড: আসামিদের পক্ষে দাঁড়াবেনা কোনো আইনজীবী

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় এক প্রবাসীর বাড়িতে সংঘটিত ডাকাতি এবং মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের আলোচিত ঘটনায় আসামিদের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াবেনা বা ওকালতনামা দিবেনা বলে...

বন্যপ্রাণী পাচারে আটক যুবকের এক বছরের সশ্রম কারাদণ্ড

চট্টগ্রামের লোহাগাড়ায় বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী পাচারের অভিযোগে আটক এক যুবককে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।একই সঙ্গে উদ্ধার হওয়া একটি মুখপোড়া হনুমান ও ১২টি কচ্ছপকে...

বাকলিয়ায় শিশুধর্ষণ মামলা: বাদীর সাক্ষ্যগ্রহণে শুরু হলো বিচারকাজ

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় বাদীর সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিচারকাজ শুরু হয়েছে।বুধবার সকাল ১১টায় চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা...