মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

‎লামায় লাকড়ি বোঝাই জীপ খাদে উল্টে নিহত ২, আহত ১

বিপ্লব দাশ, লামা প্রতিনিধি, বান্দরবান

বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিখালী ইউনিয়নের ইয়াংছা আর্মি ক্যাম্পের পূর্ব পাশে ‘মৃত্যুপুরী বাঁক’ নামক স্থানে লাকড়ি বোঝাই একটি কাটা জীপ (ডাবল চাকা) খাদে উল্টে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন।

‎নিহতরা হলেন বাশখাইল্যা ঝিরি এলাকার আলমগীর (ড্রাইভার) ও হাইক্কাঝিরি এলাকার আনোয়ার। আহত হয়েছেন ঠান্ডাঝিরি এলাকার পুতিয়া নামের এক ব্যক্তি।

‎স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে ইয়াংছা বনপুর এলাকা থেকে ইয়াংছা বাজারের দিকে যাওয়ার পথে লাকড়ি বোঝাই জীপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান পাশে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং একজন গুরুতর আহত হন।

‎স্থানীয়রা আরও জানান, দুর্ঘটনায় পতিত জীপটি একটি অকশনকৃত সবুজ রঙের গাড়ি। এতে কোনো নাম্বার প্লেট, ফিটনেস বা বৈধ কাগজপত্র ছিল না বলে অভিযোগ রয়েছে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, পাহাড়ি সড়কে এমন অবৈধ ও ফিটনেসবিহীন গাড়ি দীর্ঘদিন ধরে চলাচল করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি খুবই সীমিত। ফলে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

‎চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নগরীর মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি  পরিদর্শনে সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন ...

পেকুয়ায় আলোচিত মা–মেয়েকে সাজা দেওয়া সেই ইউএনও বদলি

কক্সবাজারের পেকুয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম...

দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের সাহাপাড়ায় খাল খননের মাধ্যমে একযোগে...

চবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন জেনেটিক...

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির রাজনীতি...

সিএমপির নতুন কমিশনার মো. শওকত আলী

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি...

আরও পড়ুন

নগরীর মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি  পরিদর্শনে সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন  চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ।সোমবার (১৬ মার্চ ) নগরীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা তামাকুমন্ডি...

পেকুয়ায় আলোচিত মা–মেয়েকে সাজা দেওয়া সেই ইউএনও বদলি

কক্সবাজারের পেকুয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুবকে বদলি করা হয়েছে। তাকে বান্দরবান পার্বত্য জেলার রুমা উপজেলায় নতুন ইউএনও হিসেবে পদায়ন করা...

দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের সাহাপাড়ায় খাল খননের মাধ্যমে একযোগে দেশের ৫৪টি খালের খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার...

চবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান। দীর্ঘ তিন দশকের বেশি সময়ের শিক্ষকতা, গবেষণা...