বুধবার, ২০ মে ২০২৬

সংবাদ প্রকাশের পর গ্রেপ্তার কিশোর গ্যাং লিডার ‘সম্রাট’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নিউজ ডটকমে সংবাদ প্রকাশের পর অবশেষে অভিযান চালিয়ে আনোয়ারা উপজেলার শোলকাটা এলাকার কিশোর গ্যাং ‘সম্রাট গ্রুপ’-এর প্রধান মো. সম্রাট শাহজাহান (২৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আরও দুজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকার একটি সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটকরা হলেন— জুঁইদণ্ডী ইউনিয়নের খুরুস্কুল গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে ও সম্রাটের চাচা মো. কামাল (২৫) এবং শোলকাটা গ্রামের সৈয়দ নুরের স্ত্রী রুবি আক্তার (৩৫)।

গ্রেপ্তার সম্রাট বারখাইন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শোলকাটা গ্রামের ইলিয়াস মির্জা কালুর ছেলে। তিনি আনোয়ারা থানার তালিকাভুক্ত শীর্ষ দাগী সন্ত্রাসী।

এর আগে গত ১১ মার্চ চট্টগ্রাম নিউজ ডটকমে “আনোয়ারায় বেপরোয়া সম্রাট গ্রুপ, কুপিয়ে আহত ৫” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

আরো পড়ুন: আনোয়ারায় বেপরোয়া সম্রাট গ্রুপ, কুপিয়ে আহত ৫

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শোলকাটা এলাকায় প্রথম অভিযান চালায় আনোয়ারা থানা পুলিশ। এসআই শিমুল চন্দ্র দাস ও এএসআই নুরুল আফছারের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে গেলে সম্রাট ও তার পরিবারের সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পাশের জঙ্গলে পালিয়ে যান।

পরদিন বৃহস্পতিবার সকালে আবারও তথ্য পেয়ে পুলিশ পুনরায় অভিযান চালায়। বেলা ১১টার দিকে পরিবারসহ মালামাল নিয়ে ভ্যানে করে এলাকা ছাড়ার প্রস্তুতিকালে শোলকাটা এলাকার একটি সড়ক থেকে সম্রাটকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে এবং তিনজন পুলিশ সদস্য আহত হন।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় সম্রাটের কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতির প্রস্তুতি, দস্যুতা ও চাঁদাবাজিসহ অন্তত নয়টি মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে তার নেতৃত্বে এলাকায় একটি কিশোর গ্যাং সক্রিয় ছিল বলে স্থানীয়দের অভিযোগ।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, অভিযানে সম্রাটসহ তিনজনকে আটক করা হয়েছে। সম্রাটকে ছুরিসহ গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক ঘটনাগুলোর পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপরতা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার সম্রাট গ্রুপের চিহ্নিত সন্ত্রাসী মাঈনুদ্দীন মহিমের মৃত্যুকে কেন্দ্র করে শোলকাটা এলাকায় কয়েক দফা সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় ধারালো অস্ত্রের হামলায় পাঁচজন আহত হন এবং বেশ কয়েকটি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের অভিযোগ ওঠে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সিজ্জলে মেয়াদোত্তীর্ণ মিষ্টি বিক্রি, কাচ্চি ডাইন ও লেমন গ্রাস রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, জরিমানা

চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ মিষ্টান্ন সামগ্রীতে মেয়াদের স্টিকার উঠিয়ে বিক্রি করায়...

শিশুদের সঙ্গে প্রাণোচ্ছ্বল সময় কাটালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তেজগাঁওয়ে ভূমি ভবনে ডে-কেয়ার সেন্টারের শিশুদের...

চট্টগ্রামে নানা আয়োজনে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা—সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে...

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্রব্যবস্থা...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে উদ্ধার কোটি টাকার ইয়াবা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার পার্শ্ববর্তী কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া এলাকায়...

লোহাগাড়ায় একই রাতে দুই যুবককে গুলি

চট্টগ্রামের লোহাগাড়ায় একই সন্ধ্যায় পৃথক স্থানে দুই ব্যাটারিচালিত রিকশাচালক...

আরও পড়ুন

শিশুদের সঙ্গে প্রাণোচ্ছ্বল সময় কাটালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তেজগাঁওয়ে ভূমি ভবনে ডে-কেয়ার সেন্টারের শিশুদের সঙ্গে প্রাণোচ্ছ্বল সময় কাটালেন ।আজ ১৯ মে মঙ্গলবার সকাল সোয়া ১১টায় ভূমিসেবা মেলা-২০২৬ এর উদ্বোধনী...

চট্টগ্রামে নানা আয়োজনে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা—সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের বিভিন্ন উপজেলায় ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।এ উপলক্ষে মঙ্গলবার...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে উদ্ধার কোটি টাকার ইয়াবা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার পার্শ্ববর্তী কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রায় ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।মঙ্গলবার (১৯...

লোহাগাড়ায় একই রাতে দুই যুবককে গুলি

চট্টগ্রামের লোহাগাড়ায় একই সন্ধ্যায় পৃথক স্থানে দুই ব্যাটারিচালিত রিকশাচালক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।আহতদের একজনকে পাহাড়ি সন্ত্রাসী তৌহিদ গ্রুপ গুলি করেছে বলে...