বুধবার, ১২ আগস্ট ২০২৬

টেকনাফে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার, র‍্যাবের ওপর হামলার অভিযোগ

মোঃ এমরান, চট্টগ্রামনিউজ.ডটকম

কক্সবাজারের টেকনাফে স্বেচ্ছাসেবক দলের নেতা ফরিদুল আলমকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫। বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকার একটি ইফতার মাহফিল থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, তাকে গ্রেপ্তারের সময় তার অনুসারীরা দেশীয় অস্ত্র, লাঠি ও ইট-পাটকেল নিয়ে র‍্যাব সদস্যদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন র‍্যাব সদস্য আহত হন এবং র‍্যাবের দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

এদিকে আদালতে হাজির করা হলে উপস্থিত সাংবাদিকদের কাছে ফরিদুল আলম নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি অভিযোগ করেন, তাকে বেধড়ক মারধর করা হয়েছে এবং প্রতিপক্ষের প্রভাবে অস্ত্র মামলায় তাকে ফাঁসানোর চেষ্টা চলছে। এ সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির সিনিয়র নেতাদের দৃষ্টি আকর্ষণ করে সুষ্ঠু বিচারের দাবি জানান।

ফরিদুল আলম আরও বলেন, ইফতার মাহফিল থেকে তাকে টানাহেঁচড়া ও মারধর করে তুলে নেওয়া হয়েছে। তার পরিবারের সদস্যরাও তাকে নির্দোষ দাবি করে দ্রুত মুক্তির আহ্বান জানিয়েছেন।

র‍্যাব-১৫ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃত ফরিদুল আলম ১৭টি মামলার পলাতক ও পরোয়ানাভুক্ত আসামি। অভিযানের পর তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। পরে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...