বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

বোয়ালখালীতে শ্রমিক বিক্ষোভে দুই সাংবাদিকদের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক

বোয়ালখালী উপজেলার এন. মোহাম্মদ প্লাস্টিক কারখানায় বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ করছে শ্রমিকরা। এ সময় শ্রমিকরা উপস্থিত সাংবাদিক পুলিশের ওপর চড়াও হয়ে মারধর করে। এরপর তাদের অবরুদ্ধ করে রাখে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে এন.মোহাম্মদ প্লাস্টিক কারখানায় এ ঘটনা ঘটে।

আহত হয়েছেন দৈনিক সংবাদ পত্রিকা ও চট্টগ্রাম নিউজডটকমের সাংবাদিক দেবাশীষ বড়ুয়া রাজু (৫৫) ও দৈনিক পূর্বকোণ পত্রিকার পূজন সেন (৩৯)। হামলার সময় সাংবাদিকদের মোবাইল ভাঙচুর করা হয়।

এ ঘটনার খবর পেয়ে বোয়ালখালী থানা পুলিশ, শিল্প পুলিশ ও বোয়ালখালী প্রেস ক্লাব নেতৃবৃন্দরা ঘটনাস্থলে পৌঁছালেও কারখানার ভেতরে প্রবেশ করতে পারেননি। দীর্ঘ চেষ্টার পর অবরুদ্ধ হয়ে পড়া সাংবাদিকদের ও ভেতরে শিল্প পুলিশের এএসআই মিজানকে উদ্ধার করে।

আহত সাংবাদিকদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকরা কারখানায় আন্দোলন করছেন। মূল ফটকে তালাবদ্ধ করে দিয়েছে। ফলে পুলিশ মূল ফটকের বাইরে অবস্থান করেছেন।

আহত সাংবাদিক দেবাশীষ বড়ুয়া রাজু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। কেন বা কি উদ্দেশ্যে এই হামলা করা হলো বুঝতে পারিনি। তবে এটি উদ্দেশ্য প্রণোদিত বলে ধারণা করছি।

এবিষয়ে মালিকপক্ষ বা শ্রমিকদের পক্ষ থেকে বক্তব্য পাওয়া যায়নি।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, অবরুদ্ধ হয়ে পড়া আহত সাংবাদিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ আইন শৃঙ্খলা রক্ষায় কারখানার বাইরে অবস্থান করছে।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

টেকনাফে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার, র‍্যাবের ওপর হামলার অভিযোগ

কক্সবাজারের টেকনাফে স্বেচ্ছাসেবক দলের নেতা ফরিদুল আলমকে গ্রেপ্তার করেছে...

পতেঙ্গায় বাল্কহেড থেকে সাড়ে ৫ কোটি টাকার ইয়াবাসহ আটক ৫

চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট এলাকায় মাদকবিরোধী...

দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর ২০২৪ সালের...

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের কর্নফুলী...

চট্টগ্রাম বিভাগীয় মহিলা টি-টোয়েন্টি ক্রিকেট

কন্টিনেন্টাল গ্রুপ আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় মহিলা টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের...

আইএসসিএল এবং ক্রিসেন্ট ক্লাব জয়ী

সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত সিসিএস ট্যালেন্ট হান্ট টি-টোয়েন্টি ক্রিকেট...

আরও পড়ুন

টেকনাফে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার, র‍্যাবের ওপর হামলার অভিযোগ

কক্সবাজারের টেকনাফে স্বেচ্ছাসেবক দলের নেতা ফরিদুল আলমকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫। বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকার একটি ইফতার...

পতেঙ্গায় বাল্কহেড থেকে সাড়ে ৫ কোটি টাকার ইয়াবাসহ আটক ৫

চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রায় ৫ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা...

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের কর্নফুলী অঞ্চলের ফাইনালে উঠেছে চট্টগ্রাম জেলা দল।আজ ১২ মার্চ বৃহষ্পতিবার বান্দরবান জেলা স্টেডিয়ামে অনুষ্টিত কর্নফুলী অঞ্চলের...

চট্টগ্রাম বিভাগীয় মহিলা টি-টোয়েন্টি ক্রিকেট

কন্টিনেন্টাল গ্রুপ আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় মহিলা টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতেছে কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স লিঃ।আজ বৃহষ্পতিবার হাটহাজারীস্থ কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স মাঠে অনুষ্টিত টুর্নামেন্টের ফাইনালে...