বুধবার, ১২ আগস্ট ২০২৬

ঈদগড়ে দুই কৃষক অপহরণ, মুক্তিপণে ছাড়া

আনোয়ার হোছাইন, (নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধি

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম এলাকায় ধানক্ষেত পাহারা দেওয়ার সময় গাছের ওপর তৈরি টংঘর থেকে দুই কৃষককে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে তাদের পরিবারের কাছ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ নিয়ে রাতেই তাদের ছেড়ে দেওয়া হয়।

সোমবার (৯ মার্চ) ভোররাতে সাহরি খাওয়ার পর ধানক্ষেত পাহারা দেওয়ার সময় ঈদগড় ইউনিয়নের ধুমছাকাটা এলাকার পশ্চিমের মোড়া নামক বনের পাশের ধানক্ষেতে এ ঘটনা ঘটে।

অপহৃত দুই কৃষক হলেন—ঈদগড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ধুমছাকাটা এলাকার বাসিন্দা মো. সুলতান আহমেদের ছেলে ছৈয়দ কাসেম (৪২) এবং একই এলাকার মৃত ফেরদৌস মিয়াজীর ছেলে মাহমুদুল হক মাদু (৪৭)।

পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, পবিত্র রমজান মাস উপলক্ষে ভোরে সাহরি খেয়ে প্রতিদিনের মতো তারা ধানক্ষেত পাহারা দিতে যান। ধানক্ষেতের পাশে গাছের ওপর নির্মিত একটি টংঘরে অবস্থান করছিলেন তারা। এ সময় হঠাৎ একদল দুর্বৃত্ত এসে তাদের জোরপূর্বক অপহরণ করে পাশের গহীন বনের দিকে নিয়ে যায়। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অপহৃতদের স্বজনরা জানান, অপহরণের পর দুর্বৃত্তরা মোবাইল ফোনে প্রথমে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে দরকষাকষির একপর্যায়ে ১ লাখ ৫০ হাজার টাকায় সমঝোতা হয়।

ভিকটিমদের পরিবারের সদস্যরা জানান, সন্ধ্যার পর রাত আনুমানিক ৭টার দিকে ঈদগড়-ঈদগাঁও সড়কের হিমছড়ি নামক ঢালায় অপহরণকারীরা টাকা গ্রহণ করে অপহৃত দুই কৃষককে পরিবারের কাছে হস্তান্তর করে। পরে তারা নিরাপদে বাড়িতে ফিরে আসেন।

ঈদগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. খোরশেদ আলম বলেন, “ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় আমরা আশপাশের এলাকায় ব্যাপক খোঁজাখুঁজি চালাই। কিন্তু দিনের বেলায় তাদের সন্ধান পাওয়া যায়নি।”

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, “পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় রামু থানা পুলিশ, ঈদগড় পুলিশ ফাঁড়ি ও স্থানীয় জনগণের সমন্বয়ে দিনব্যাপী তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। পরে তাদের সুস্থ ও স্বাভাবিক অবস্থায় উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

তবে এলাকাবাসীর অভিযোগ, দুর্গম সীমান্তবর্তী এই এলাকায় নিয়মিত পুলিশি টহল না থাকায় অপহরণ ও চাঁদাবাজির মতো ঘটনা বেড়ে যাচ্ছে। বিশেষ করে ঈদগাঁও-ঈদগড় সড়কে নিরাপত্তা জোরদার না থাকায় দুর্বৃত্তরা সুযোগ নিচ্ছে। সামনে পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে এমন ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। তারা দ্রুত এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে এলাকায় স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল বলছেন, সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় কৃষক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও নজরদারি বাড়ানো জরুরি। অন্যথায় ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে।

চট্টগ্রামনিউজ/এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...