মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে সরকার:  পার্বত্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, যেকোনো ধরনের অপরাধ দমনে সরকারের অবস্থান কঠোর এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে নিয়মিত বৈঠকের মাধ্যমে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হবে।

আজ রবিবার ( ৮ মার্চ);চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী চট্টগ্রামে সম্প্রতি ঘটে যাওয়া এক মেয়ে শিশু নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এ ধরনের ঘটনা প্রতিরোধে শুধুমাত্র আইন-শৃঙ্খলা বাহিনীকে দায়ী না করে সমাজের সকল স্তরের মানুষকে সচেতন হতে হবে। বিশেষ করে শিশু কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এসব বিষয়ে অভিভাবকদের আরও দায়িত্বশীল ও সতর্ক থাকতে হবে। ক্ষতিগ্রস্ত শিশুর পরিবারের জন্য জিয়াউর রহমান ফাউন্ডেশন– এর পক্ষ থেকে এক লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে বলে তিনি এসময় উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রামে বর্তমানে দ্রব্যমূল্যসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিদ্যমান সুষ্ঠূ পরিবেশ প্রশাসন এবং বর্তমান সরকারের সমন্বিত প্রচেষ্টার সফলতা বলে তিনি এসময় উল্লেখ করেন।

এছাড়া সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বাজার ব্যবস্থাপনা, মাদক ও অপরাধ দমনে করণীয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা–র সভাপতিত্বে সভায় মোস্তফা কামাল পাশা এমপি, এরশাদ উল্লাহ এমপি মোহাম্মদ আবু সুফিয়ান এমপি, মোহাম্মদ এনামুল হক এমপি, সরওয়ার জামাল নিজাম এমপি, মোহাম্মদ জসীম উদ্দিন আহমেদ এম পি, শাহজাহান চৌধুরী এমপি , মোহাম্মদ জহিরুল ইসলাম এমপি, পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন, চট্টগ্রামের সিভিল সার্জনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজ পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ এপ্রিল মঙ্গলবারে কৃষকদের...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পুলিশ হেফাজতে স্বামী 

আনোয়ারা উপজেলায় এক গৃহবধূর  ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।  শশুর বাড়ী...

বৈশাখের এই আয়োজন অসাম্প্রদায়িক চেতনারই প্রতিফলন: প্রতিমন্ত্রী মীর হেলাল

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে বৈশাখের আয়োজন বাংলাদেশির অসাম্প্রদায়িক...

চট্টগ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রায় বর্ষবরণ

বর্ণাঢ্য শোভাযাত্রা আর উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দকে...

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক...

আন্দামান সাগরে ট্রলারডুবিতে বাঁশখালীর নিখোঁজ ৫, জীবিত উদ্ধার ৯

মালয়েশিয়াগামী একটি যাত্রীবাহী ট্রলার আন্দামান সাগরের কাছে বৈরী আবহাওয়ার...

আরও পড়ুন

বৈশাখের এই আয়োজন অসাম্প্রদায়িক চেতনারই প্রতিফলন: প্রতিমন্ত্রী মীর হেলাল

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে বৈশাখের আয়োজন বাংলাদেশির অসাম্প্রদায়িক চেতনারই প্রতিফলন—এমন মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।তিনি বলেন,...

চট্টগ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রায় বর্ষবরণ

বর্ণাঢ্য শোভাযাত্রা আর উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিয়েছে চট্টগ্রাম।নানা রঙের সাজ, মুখোশ, প্ল্যাকার্ড আর ঐতিহ্যবাহী উপকরণের সমন্বয়ে বৈশাখী শোভাযাত্রা নগরজুড়ে...

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন নরওয়েভিত্তিক মোবাইল অপারেটর এবং টেলিকমিউনিকেশন কোম্পানি টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেনেডিক্টে শিলব্রেড ফাসমার।সোমবার (১৩...