রবিবার, ১৯ জুলাই ২০২৬

দারিদ্র্যের দহনে গর্জনিয়ায় এক অসহায় মা’র করুন জীবন

আনোয়ার হোছাইন, (নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধি

সীমান্তঘেঁষা জনপদের নিস্তব্ধতায় দাঁড়িয়ে আছে একটি ভাঙাচোরা কুঁড়েঘর—যেন দারিদ্র্যের এক জীবন্ত সাক্ষী। পলিথিনের ছাউনি ঝুলে পড়েছে, মাটির দেয়াল ফেটে গেছে, চারপাশে মৃত্যুফাঁদের মতো ঝুঁকে আছে জরাজীর্ণ কাঠামো।

এই মৃত্যুঘরেই বছরের পর বছর ধরে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন স্বামীর পরিত্যক্তা জাহানারা বেগম।

নাইক্ষ্যংছড়ি সীমান্ত লাগোয়া কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর থোয়াঙ্গাকাটা এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, খাসজমির উপর দাঁড়িয়ে থাকা ছোট্ট একটি কুঁড়েঘর—যা বসবাসের উপযোগিতা অনেক আগেই হারিয়েছে। তারপরও এই ভাঙাচোরা আশ্রয়েই দুই সন্তানকে নিয়ে বসবাস করছেন জাহানারা।

স্থানীয়রা জানান, কয়েক বছর আগে স্বামী মো. কামাল উদ্দিন দ্বিতীয় বিয়ে করে জাহানারাকে ডিভোর্স দিয়ে অন্যত্র চলে যান। এরপর থেকেই দুই সন্তানকে নিয়ে অসহায় অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন তিনি। জাহানারা বেগমের চোখে-মুখে ফুটে ওঠে জীবনের কঠিন বাস্তবতার নির্মমতা।

কণ্ঠ ভারী করে তিনি বলেন, স্বামী অন্য বিয়ে করে আমাকে ছেড়ে গেছে। এই ভাঙা ঘর ছাড়া আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই। বর্ষা এলে ঘরের ভেতর বৃষ্টি পড়ে, তখন ছেলে নিয়ে অন্যের বারান্দায় আশ্রয় নিতে হয়। শীতের সময় খুব কষ্ট হয়, রাতে ঘুমাতে পারি না ঠান্ডায়।

তিনি জানান, মানুষের বাড়িতে খেতখামারের কাজ করে যা আয় হয়, তা দিয়েই কোনোরকমে সংসার চলে। কিন্তু সেই আয়ে দুই সন্তানকে ঠিকমতো খাওয়ানোও কঠিন হয়ে পড়ে।
অভাবের নির্মম বাস্তবতা কেড়ে নিয়েছে তার বড় ছেলে মো. আবু বক্কর (১৫)-এর শিক্ষার অধিকার। টাকার অভাবে স্কুল ছেড়ে দিতে বাধ্য হয়েছে সে। ছোট ছেলে মো. ওমর আলী (১০) স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়লেও তার লেখাপড়া নিয়েও রয়েছে অনিশ্চয়তা।

স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মো. আবদুল জাব্বার বলেন, জাহানারা আমার বাড়ির পাশেই থাকে। সে খুব অসহায়। পরিষদ থেকে মাঝে মধ্যে কিছু সহযোগিতা দেওয়া হয়েছে। আমি দীর্ঘদিন কারাগারে থাকায় তার খোঁজখবর রাখতে পারিনি। তবে এখন তার বিষয়টি আমার নজরে আছে। ভালো কোনো বরাদ্দ পেলে অবশ্যই তাকে দেওয়া হবে।

গর্জনিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনিরুল আলম বলেন, জাহানারা বেগমের বিষয়টি আমার জানা ছিল না। তবে এখন যেহেতু বিষয়টি সামনে এসেছে, আমরা মানবিক দিক বিবেচনা করে তার জন্য সরকারি সহায়তার ব্যবস্থা করার চেষ্টা করবো।

স্থানীয় সচেতন মহল বলছেন, এই জনপদে জাহানারার মতো অসংখ্য অসহায় নারী মানবেতর জীবনযাপন করছেন। তাদের পাশে দাঁড়াতে প্রয়োজন প্রশাসন ও সমাজের সম্মিলিত উদ্যোগ।

জাহানারার ভাঙাচোরা কুঁড়েঘরটি যেন প্রতিদিন মৃত্যুঝুঁকি নিয়ে দাঁড়িয়ে আছে। যেকোনো সময় ভেঙে পড়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তবুও এই ঘরই তার শেষ আশ্রয়, শেষ ভরসা।
রাষ্ট্রের কাছে তার একটাই আকুতি—একটি নিরাপদ আশ্রয়, যেখানে সন্তানদের নিয়ে অন্তত বৃষ্টির পানি আর শীতের কাঁপুনি থেকে মুক্ত হয়ে বাঁচতে পারবেন।

সীমান্তের নির্জন জনপদে দাঁড়িয়ে থাকা সেই জরাজীর্ণ কুঁড়েঘর যেন নীরবে প্রশ্ন ছুড়ে দিচ্ছে—মানবিক রাষ্ট্রের ছোঁয়া কি পৌঁছাবে জাহানারার দোরগোড়ায়?

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের এডহক কমিটি গঠন, জায়গা পেয়েছেন চট্টগ্রামের অনেকেই

দেশের ২৭টি ক্রীড়া ফেডারেশন এবং এসোসিয়েশনের এডহক কমিটি গঠন...

আগস্ট মাসে পরীক্ষামূলক ‌‌‍‘প্রবাসী কার্ডের’ চালু করবে সরকার

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ড’-এর পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু...

আলীকদমে বন্যার্তদের ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গম...

লোহাগাড়া থানার কোয়ার্টার থেকে পুলিশের এসআইয়ের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়া থানার ব্যারাকে নিজ কক্ষ থেকে উপ-পরিদর্শক (এসআই)...

ত্রাণের কোনো অভাব হবে না, এটা জনগণের সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, ত্রাণের কোনো অভাব হবে...

মিরসরাইয়ে পুকুরঘাটের নিচে আটকে প্রাণ গেল দশম শ্রেণির শিক্ষার্থীর

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরে গোসল করতে নেমে ঘাটের নিচে আটকে...

আরও পড়ুন

আলীকদমে বন্যার্তদের ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গম পাহাড়ি জনপদের মানুষের পাশে দাঁড়িয়েছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণের পাশাপাশি দুর্গম...

লোহাগাড়া থানার কোয়ার্টার থেকে পুলিশের এসআইয়ের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়া থানার ব্যারাকে নিজ কক্ষ থেকে উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক (৫০)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে।শুক্রবার রাতের ডিউটি শেষে বিশ্রাম নিতে গিয়ে আর জেগে...

ত্রাণের কোনো অভাব হবে না, এটা জনগণের সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, ত্রাণের কোনো অভাব হবে না, এটা জনগণের সরকার। বন্যায় ক্ষতিগ্রস্ত একজন মানুষও যেন সহযোগিতা থেকে বঞ্চিত না হন, সে...

মিরসরাইয়ে পুকুরঘাটের নিচে আটকে প্রাণ গেল দশম শ্রেণির শিক্ষার্থীর

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরে গোসল করতে নেমে ঘাটের নিচে আটকে শোয়াইব হোসাইন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার মায়ানী...