মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

বোয়ালখালীতে জমকালো আয়োজনে সম্পন্ন হয়েছে “যুক্তির যুদ্ধ” বিতর্ক প্রতিযোগিতা

দেবাশীষ বড়ুয়া রাজু। বোয়ালখালী প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে “যুক্তির যুদ্ধ ” বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের উদ্যেগে আয়োজিত অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মেহেদী হাসান ফারুক। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. এরশাদ উল্লাহ।

ভাষার মাসে শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে গত ১৬ ফেব্রুয়ারী এ প্রতিযোগিতা আরম্ভ হয়। এতে উপজেলার প্রায় ৫৪টি স্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণ করেন।

চুড়ান্ত পর্বে অংশগ্রহণকারী দুই দলের মধ্যে তীব্র ও উপভোগ্য যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়। যুক্তি, তথ্য উপস্থাপন ও বিশ্লেষণ দক্ষতায় শ্রেষ্ঠত্ব প্রমাণ করে কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

একইসাথে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সাবলীল পড়া এবং Fluently Reading প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা রুমন তালুকদার, কানুনগো পাড়া স্যার আশুতোষ সরকারি কলেজের প্রভাষক লায়েজ উদ্দিন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম।

সঞ্চালনায় ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি কানিজ ফাতেমা।

অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানার-আপ দলের মাঝে ট্রফি ও সনদ তুলে দেন প্রধান অতিথি এরশাদ উল্লাহ এমপি।

এসময় শিক্ষার্থীদের যুক্তিবাদী চিন্তা, আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি ।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাটহাজারীতে মায়ের কোল থেকে শিশু কন্যাকে আছাড় মেরে হত্যা করলো পিতা

চট্টগ্রামের হাটহাজারীতে চা দিতে দেরি হওয়ায় মায়ের কোল থেকে...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব...

বৈসাবির আনন্দে ভাসছে পার্বত্য জনপদ

উৎসবে মেতেছে পার্বত্য জনপদ। পাহাড়িদের প্রধানতম সামাজিক ও ধর্মীয়...

‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজ পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ এপ্রিল মঙ্গলবারে কৃষকদের...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পুলিশ হেফাজতে স্বামী 

আনোয়ারা উপজেলায় এক গৃহবধূর  ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।  শশুর বাড়ী...

বৈশাখের এই আয়োজন অসাম্প্রদায়িক চেতনারই প্রতিফলন: প্রতিমন্ত্রী মীর হেলাল

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে বৈশাখের আয়োজন বাংলাদেশির অসাম্প্রদায়িক...

আরও পড়ুন

হাটহাজারীতে মায়ের কোল থেকে শিশু কন্যাকে আছাড় মেরে হত্যা করলো পিতা

চট্টগ্রামের হাটহাজারীতে চা দিতে দেরি হওয়ায় মায়ের কোল থেকে কেড়ে নিয়ে সাপরিনা জান্নাত মাহিরা নামের দুই মাসের এক কন্যাশিশুকে আছাড় মেরে হত্যা করার অভিযোগ...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...

বৈসাবির আনন্দে ভাসছে পার্বত্য জনপদ

উৎসবে মেতেছে পার্বত্য জনপদ। পাহাড়িদের প্রধানতম সামাজিক ও ধর্মীয় উৎসব বৈসাবির আনন্দে ভাসছে গোটা অঞ্চল।ফুল বিজুর পর আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) চাকমাদের মূল বিজু।...

‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজ পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ এপ্রিল মঙ্গলবারে কৃষকদের জন্য ঐতিহাসিক নতুন উদ্যোগ ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার (১৪ এপ্রিল)...