সীতাকুণ্ড শিব চতুর্দশী মেলার দ্বিতীয় দিনে মেলা পরিদর্শন ও কমিটির নেতৃবৃন্দসহ আগত দর্শনাথীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সীতাকুণ্ড আসনের নব নির্বাচিত সংসদ সদস্য লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফ সি এ।
এসময় তিনি সীতাকুণ্ড মেলা কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন।
আজ (১৬ফেব্রুয়ারি) সোমবার বিকাল ৫ ঘটিকার সময় সীতাকুণ্ড মেলা কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, সীতাকুণ্ডে সনাতন ধর্মাবলম্বীরা আগামীতে সীতাকুণ্ডকে সনাতন ধর্মের জন্য একটি বাসযোগ্য সীতাকুণ্ড উপহার দেওয়া হবে। সনাতন ধর্মাবলম্বীরা যেন নিজস্ব স্বকীয়তা বজায় রেখে ধর্ম পালন করতে পারে এবং স্বাধীন ভাবে ধর্মীয় উৎসব পালন করতে পারে জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলা উদযাপন কমিটির সভাপতি বাবুল বাহাদুর শাস্ত্রী । অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার কমল কদর, সদস্য সচিব কাজী মহিউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক জহুর আলম জহুর, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব সালেহ আহম্মদ সলু, সাবেক পৌর বিএনপির সভাপতি ইউসুফ নিজামীসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
চট্টগ্রামনিউজ/ এসডি/
