রবিবার, ১৯ জুলাই ২০২৬

এনসিটি পরিচালনা

এই সরকারের আমলে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী

ঢাকা প্রতিনিধি । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনা নিয়ে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বর্তমান সরকারের আমলে কোনো চুক্তি হচ্ছে না বলে জানিয়েছেন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ব্রিফিংয়ে পিপিপি প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, নিউমুরিং টার্মিনাল নিয়ে সরকার-টু-সরকার (জি-টু-জি) কাঠামোর আওতায় আলোচনা শুরু হয়। এ ক্ষেত্রে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং অপর পক্ষের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের মধ্যে একটি প্রকল্পভিত্তিক পাবলিক প্রাইভেট পার্টনারশিপ উদ্যোগ নিয়ে আলোচনা চলছে।

তিনি বলেন, ‘পিপিপি কর্তৃপক্ষ এ পুরো নেগোশিয়েশন প্রক্রিয়ায় ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করছে। আমরা সিদ্ধান্ত গ্রহণকারী নই, তবে কন্ট্রাক্টিং অথরিটি হিসেবে পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকি।’

চৌধুরী আশিক মাহমুদ জানান, ডিপি ওয়ার্ল্ড সম্প্রতি প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি চিঠি পাঠিয়েছে। ওই চিঠিতে চলমান আলোচনার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতে এটি ইতিবাচক ও সঠিক পথে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।

তিনি আরও জানান, ড্রাফট কনসেশন এগ্রিমেন্ট পর্যালোচনার জন্য ডিপি ওয়ার্ল্ড অতিরিক্ত সময় চেয়েছে। ফলে আলোচনার প্রক্রিয়া আরও কিছুদিন চলবে এবং এটি নির্বাচনের পরবর্তী সরকারের আমলেও অব্যাহত থাকতে পারে।

পিপিপি প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ‘এই প্রকল্পের আলোচনা শুরু হয়েছিল ২০১৯ সালে। গত এক মাসে চূড়ান্ত নেগোশিয়েশনের ধাপটি শুরু হয়েছে এবং তা অত্যন্ত নিবিড়ভাবে সরকারের বিভিন্ন পর্যায়ে চলছে। তবে এটি সম্পন্ন করতে আরও সময় লাগতে পারে।’

চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ‌ফলে এ সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার কোনো চুক্তি স্বাক্ষরিত হচ্ছে না।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের এডহক কমিটি গঠন, জায়গা পেয়েছেন চট্টগ্রামের অনেকেই

দেশের ২৭টি ক্রীড়া ফেডারেশন এবং এসোসিয়েশনের এডহক কমিটি গঠন...

আগস্ট মাসে পরীক্ষামূলক ‌‌‍‘প্রবাসী কার্ডের’ চালু করবে সরকার

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ড’-এর পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু...

আলীকদমে বন্যার্তদের ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গম...

লোহাগাড়া থানার কোয়ার্টার থেকে পুলিশের এসআইয়ের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়া থানার ব্যারাকে নিজ কক্ষ থেকে উপ-পরিদর্শক (এসআই)...

ত্রাণের কোনো অভাব হবে না, এটা জনগণের সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, ত্রাণের কোনো অভাব হবে...

মিরসরাইয়ে পুকুরঘাটের নিচে আটকে প্রাণ গেল দশম শ্রেণির শিক্ষার্থীর

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরে গোসল করতে নেমে ঘাটের নিচে আটকে...

আরও পড়ুন

আলীকদমে বন্যার্তদের ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গম পাহাড়ি জনপদের মানুষের পাশে দাঁড়িয়েছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণের পাশাপাশি দুর্গম...

লোহাগাড়া থানার কোয়ার্টার থেকে পুলিশের এসআইয়ের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়া থানার ব্যারাকে নিজ কক্ষ থেকে উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক (৫০)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে।শুক্রবার রাতের ডিউটি শেষে বিশ্রাম নিতে গিয়ে আর জেগে...

ত্রাণের কোনো অভাব হবে না, এটা জনগণের সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, ত্রাণের কোনো অভাব হবে না, এটা জনগণের সরকার। বন্যায় ক্ষতিগ্রস্ত একজন মানুষও যেন সহযোগিতা থেকে বঞ্চিত না হন, সে...

মিরসরাইয়ে পুকুরঘাটের নিচে আটকে প্রাণ গেল দশম শ্রেণির শিক্ষার্থীর

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরে গোসল করতে নেমে ঘাটের নিচে আটকে শোয়াইব হোসাইন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার মায়ানী...