শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

নাইক্ষ্যংছড়িতে দুই কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আটক

আনোয়ার হোছাইন,নাইক্ষ্যংছড়ি(বান্দরবান )প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দুই কিশোরীকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রলোভন দেখিয়ে কক্সবাজারে নিয়ে গিয়ে একজনকে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়েছে।

ঘটনাটি ঘটেছে গত সোমবার (১৯ জানুয়ারি) রাতের দিকে। এ ঘটনায় ভুক্তভোগী দুই কিশোরীর মা তছলিমা আকতার বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (১৯ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের রূপনগর ব্রিজের পূর্ব পাশে পাকা সড়কের ওপর দুই কিশোরী আয়েশা বেগম (১৩) ও মরিয়ম বেগম (১১)–কে একা পেয়ে বাড়িতে পৌঁছে দেওয়ার আশ্বাস দেয় অভিযুক্ত মোহাম্মদ আয়াত উল্লাহ (৪৩)। পরে তাদের প্রথমে নিজ বাসায় এবং পরবর্তীতে মোটরসাইকেলে করে কক্সবাজার সদর এলাকার একটি বাণিজ্য মেলায় নিয়ে যায়।

মেলা শেষে অভিযুক্ত ওই দুই কিশোরীকে কক্সবাজার সদর থানাধীন বাকুলী আবাসিক হোটেলে নিয়ে গিয়ে রাত্রিযাপন করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরদিন মঙ্গলবার (২০ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে মরিয়ম বেগম ঘুমিয়ে পড়লে অভিযুক্ত আয়েশা বেগমকে যৌন নিপীড়নের চেষ্টা করে। বাধা দিলে ভয়ভীতি দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় বুধবার (২১ জানুয়ারি) নাইক্ষ্যংছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা জানান, “ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। ঘটনার সত্যতা যাচাই ও অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।”

তিনি আরও জানান, “ভুক্তভোগী শিশুদের নিরাপত্তা ও প্রয়োজনীয় আইনগত সহায়তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের...

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে...

পুলিশের বিশেষ অভিযানে সাজা ও পরোয়ানাভুক্ত ১৩ জন গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১৩ জনকে...

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি

প্রতি বছরের ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’...

বাঁশখালীর সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুল হকের ৭ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন...

জব্বারের বলি খেলা ও বৈশাখি মেলাকে ঘিরে নিরাপত্তায় সিএমপি’র সমন্বয় সভা

আসন্ন ঐতিহ্যবাহী মরহুম আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা (বলি...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে স্থানীয় শিক্ষা...

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে পড়ে এক উপজাতীয় যুবকের মৃত্যু হয়েছে। নিহত রেঙ্গা মার্মা (৩৮) পাইনছড়ি মার্মা পাড়ার বাসিন্দা ও...

পুলিশের বিশেষ অভিযানে সাজা ও পরোয়ানাভুক্ত ১৩ জন গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ১২ টার পর থেকে জেলা পুলিশের নির্দেশনায় পরিচালিত এ...

বাঁশখালীর সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুল হকের ৭ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে...