শুক্রবার, ১৫ মে ২০২৬

অনুর্ধ্ব-১৫ একাডেমি কাপ টুর্নামেন্ট ফাইনালে আরজি ও আকুবদন্ডী ফুটবল একাডেমি

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত  অনুর্ধ্ব-১৫ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের  ফাইনালে উঠেছে আর জি ফুটবল একাডেমি এবং আকুবদন্ডী ফুটবল একাডেমি।

আজ ১৯ জানুয়ারী সোমবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে আর জি ফুটবল একাডেমি ৩-১ গোলে মাদারবাড়ি শোভনীয়া ফুটবল একাডেমিকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে।

খেলার প্রথমার্ধেই হয়েছে চারটি গোলই। খেলার শুরুতেই পরপর তিন গোল করে এগিয়ে যায় আর জি ফুটবল একাডেমি। দলের পক্ষে গোল করে সৈয়দ আবদুর রহমান, সৈয়দ আবদুল আউয়াল ও মোঃ নাহিদুল ইসলাম। তিন গোলে পিছিয়ে পড়ে মাদারবাড়ী শোভনীয়া ফুটবল একাডেমি খেলায় ফেরার চেষ্টা করে। কিন্তু সফল হতে পারেনি।

শেষ পর্যন্ত জিসান উদ্দিন একটি গোল করে ব্যবধান কমালে দলের হার এড়াতে পারেনি। ফলে হতাশ হয়ে বিদায় নিতে হয় তাদের। একই মাঠে অনুষ্টিত দিনের দ্বিতীয় সেমিফাইনালে আকুবদন্ডী ফুটবল একাডেমি ১ – ০ গোলে বড় উঠান ফুটবল একাডেমিকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। বিজয়ী দলের পক্ষে জয়সুচক একমাত্র গোলটি করে রিফাতুল আলম।

আগামী শনিবার বিকেল ৩ টায় ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতাকর্মীর পদত্যাগ

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগান, গ্রেপ্তার ১৯

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা...

চট্টগ্রামের ফটিকছড়িতে দেহবিহীন মাথার খুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে দেহবিহীন মানুষের একটি মাথার খুলি উদ্ধার করেছে...

নতুন কুঁড়ি স্পোর্টসে চ্যাম্পিয়ন বাঁশখালী ক্রিকেট দলের সাথে পাপ্পার সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রামে অনুষ্ঠিত নতুন কুঁড়ি স্পোর্ট এর উপজেলা পর্যায়ের পুরুষ...

চট্টগ্রাম জেলা সাঁতার দলের ম্যানেজার সাগর

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস এর...

ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানী মাস্টার্স...

আরও পড়ুন

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতাকর্মীর পদত্যাগ

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি থেকে ২২ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন।পদত্যাগকারীদের মধ্যে একাধিক যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্যসচিব, সহ-সাংগঠনিক সম্পাদক,...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগান, গ্রেপ্তার ১৯

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগানের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা কার্যক্রম নিষিদ্ধ...

চট্টগ্রামের ফটিকছড়িতে দেহবিহীন মাথার খুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে দেহবিহীন মানুষের একটি মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ। এর আগে গত শনিবার একই ইউনিয়নের নতুন আশ্রয়ণ এলাকার একটি টিলা থেকে অজ্ঞাতপরিচয় এক...

নতুন কুঁড়ি স্পোর্টসে চ্যাম্পিয়ন বাঁশখালী ক্রিকেট দলের সাথে পাপ্পার সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রামে অনুষ্ঠিত নতুন কুঁড়ি স্পোর্ট এর উপজেলা পর্যায়ের পুরুষ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাঁশখালী উপজেলা দল। আজ শুক্রবার চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজার...