সোমবার, ২৭ জুলাই ২০২৬

ঘুমধুম সীমান্তে দেশীয় পিস্তল-গুলিসহ আটক ২

নাইক্ষ্যংছড়ি(বান্দরবান )প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত বিশেষ অভিযানে দেশীয় তৈরি চারটি পিস্তল, গুলি ও ধারালো অস্ত্র উদ্ধারসহ এক বাংলাদেশি ও এক মিয়ানমার নাগরিককে আটক করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর একটি চৌকস আভিযানিক দল ঘুমধুম ইউনিয়নের গাছবুনিয়া সীমান্ত এলাকায় অভিযানটি পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চোরাকারবারি চক্র মিয়ানমারের অপরাধী চক্রের সঙ্গে সখ্যতা গড়ে তুলে সীমান্ত দিয়ে ইয়াবা ও অবৈধ অস্ত্র পাচার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মংজয়পাড়া বিওপি জানতে পারে, গাছবুনিয়া সীমান্ত এলাকা দিয়ে একটি সশস্ত্র চক্র মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করাবে।

রাত আনুমানিক দেড়টার দিকে ৭-৮ জনের একটি সশস্ত্র চোরাকারবারি দল বিজিবির উপস্থিতি টের পেয়ে টহলদলের ওপর হামলার চেষ্টা চালায়। এ সময় বিজিবি সদস্যরা ধাওয়া দিলে ঘটনাস্থল থেকে উমং (২৫) নামে এক বাংলাদেশি নাগরিক এবং পানুয়া (১৮) নামে এক মিয়ানমার নাগরিককে আটক করতে সক্ষম হয়। তবে চোরাকারবারি দলের আরও ৫-৬ জন সদস্য গহীন জঙ্গলের দিকে পালিয়ে যায়।

আটককৃতদের কাছ থেকে চারটি দেশীয় পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি রামদা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আটককৃতরা ইয়াবা পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় অবস্থান নেওয়ার কথা স্বীকার করে। বিজিবি জানায়, আটক উভয় আসামিই দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ব্যবসা, বিশেষ করে ইয়াবা চোরাচালানের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিল।

এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম পিবিজিএম, পিএসসি বলেন,“বিজিবি শুধু সীমান্ত পাহারায় সীমাবদ্ধ নয়; মাদক, চোরাচালান ও অবৈধ অস্ত্র উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্রের ব্যবহার প্রতিরোধে আমাদের অভিযান আরও জোরদার করা হয়েছে।”

তিনি আরও বলেন “সীমান্তে যেকোনো ধরনের অপরাধ দমনে বিজিবির এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য আলামতসহ আটক আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

আরও পড়ুন

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...