বুধবার, ৮ এপ্রিল ২০২৬

বিএনপি, জামায়াতসহ বিভিন্ন দলের ১৪ প্রার্থীর মনোনয়ন বৈধ

চট্টগ্রামে বিএনপির এক বিদ্রোহীসহ ১০ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রামের তিনটি আসনের প্রার্থীদের শুক্রবার ২ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইকালে মোট ১০ জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। এসময় এই তিন আসনে বিএনপি, জামায়াতে ইসলামীসহ অন্যান্য দলের মোট ১৪ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে।

শুক্রবার দিনভর যাচাইবাছাই শেষে এসব মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং অফিসার। অপরদিকে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের চারজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে এবং চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

চট্টগ্রাম-১ মীরসরাই আসন: চট্টগ্রাম-১ মীরসরাই আসনের প্রার্থীদের শুক্রবার ২ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে এবং ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

মীরসরাই আসনে মনোনয়ন বাতিল হল যাদের:‘বিএনপির প্রার্থী হিসেবে’ চট্টগ্রাম-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন শাহীদুল ইসলাম চৌধুরী। তবে তার দলের মনোনয়ন না থাকায় গতকাল বাছাইকালে সেটি বাতিল হয়েছে।

একই আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন মোহাঃ এরশাদ উল্যা। কিন্তু মনোনয়নপত্রে তিনি নিজেই নিজের প্রস্তাবকারী হওয়ায় নির্বাচন বিধিমালা লঙ্ঘনের অভিযোগে তার মনোনয়ন বাতিল করা হয়।

এছাড়া একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসনটিতে মনোনয়নপত্র জমা দেন মোহাম্মদ আশরাফ ছিদ্দিকি। তবে তার জমা দেওয়া ভোটারের স্বাক্ষরের তালিকা যাচাইয়ে করে সত্যতা মেলেনি।

যাচাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তা বলেন, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আশরাফ ছিদ্দিকির মনোনয়নপত্রে দাখিল করা প্রয়োজনীয় ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের তালিকায় একজন মৃত ব্যক্তির নাম ও স্বাক্ষর পাওয়া যায়। বিষয়টি যাচাই করে নিশ্চিত হওয়ার পর নির্বাচন বিধি অনুযায়ী তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

মীরসরাই আসনে বৈধ প্রার্থী যারা : যাচাইবাছাই শেষে চট্টগ্রাম-১ আসনে বৈধ প্রার্থী আছেন সাতজন।
তারা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নুরুল আমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ ছাইফুর রহমান, জাতীয় পার্টির সৈয়দ শাহাদাৎ হোসেন, বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) এ কে এম আবু ইউছুপ, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের রেজাউল করিম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের ফেরদৌস আহমদ চৌধুরী।

চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসন: চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের মনোনয়নপত্র বাছাইকালে চারজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। বাছাইকালে এ আসনে বৈধ হয়েছে ৫ প্রার্থীর মনোনয়ন।

ফটিকছড়িতে মনোনয়ন বাতিল হল যাদের: চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের প্রার্থীদের গতকাল মনোনয়নপত্র বাছাইকালে স্বতন্ত্র প্রার্থী জিন্নাত আক্তার ও আহমদ কবির, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী এইচ এম আশরাফ বিন ইয়াকুব এবং গণঅধিকার পরিষদের রবিউল হাসানের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জিন্নাত আক্তারের মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা ১ শতাংশ ভোটারের তালিকা থেকে দৈবচয়নের মাধ্যমে ১০ জনকে যাচাই করা হয়। যাচাইকৃতদের মধ্যে আটজনই স্বাক্ষরের বিষয়টি অস্বীকার করেন। এ কারণে তার মনোনয়ন বাতিল করা হয়।

অপর স্বতন্ত্র প্রার্থী আহমদ কবিরের ক্ষেত্রে নির্বাচন বিধিমালার ১২ (ক-১) ধারা অনুযায়ী, প্রয়োজনীয় ১ শতাংশ ভোটারের স্বাক্ষর না থাকায় মনোনয়ন বাতিল করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী এইচ এম আশরাফ বিন ইয়াকুব নির্বাচনি ব্যয় ফরম, দলীয় মনোনয়নপত্র ও হলফনামা দাখিল না করায় তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

আরেক প্রার্থী গণঅধিকার পরিষদের রবিউল হাসানের মনোনয়নপত্রে সমর্থনকারীর স্বাক্ষর না থাকায় সেটি বাতিল করা হয়। স্বাক্ষর দাখিলের জন্য তাকে বিকেল ৪টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হলেও তিনি সমর্থনকারীকে আনতে পারেননি। এই কারনে তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে বৈধ প্রার্থী যারা : চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে বৈধ প্রার্থীরা হলেন-বিএনপির সরোয়ার আলমগীর, জামায়াতে ইসলামীর মোহাম্মদ নুরুল আমিন, জনতার দলের মোহাম্মদ গোলাম নওশের আলী, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমদ এবং সুপ্রিম পার্টির অপর প্রার্থী মো. ওসমান আলী।

চট্টগ্রাম-৩ সন্দ্বীপ আসন: চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এখন এই আসনে বৈধ প্রার্থী হিসেবে রয়েছে বিএনপি-জামায়াতের দুই প্রার্থী। তারা হলেন- বিএনপির প্রার্থী মোস্তফা কামাল পাশা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ আলা উদ্দীন।

সন্দ্বীপ আসনে মনোনয়নপত্র বাতিল হল যাদের: চট্টগ্রাম-৩ সন্দ্বীপ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ আমজাদ হোসেনের দ্বৈত নাগরিকত্বের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তার মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
এছাড়া ঋণখেলাপি ও এক শতাংশ ভোটারের তথ্যে সত্যতা না থাকায় স্বতন্ত্র প্রার্থী মো. মোয়াহেদুল মাওলার মনোনয়ন বাতিল করা হয়।
অপরদিকে জাতীয় পার্টির প্রার্থী এম এ ছালামের দলের মনোনয়ন ‘সঠিক নয়’ বলে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল করেন।

সন্দ্বীপের বৈধ প্রার্থী : চট্টগ্রাম-৩ সন্দ্বীপ আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এখন বৈধ প্রার্থী শুধু ২ জন। তারা হলেন- বিএনপির প্রার্থী মোস্তফা কামাল পাশা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ আলা উদ্দীন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সিসিটিভি ক্যামেরার আওতায় পাঁচলাইশ থানা

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) আওতাধীন পাঁচলাইশ মডেল থানা এলাকায়...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

খাগড়াছড়ি সদরে আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস...

ইরানের ওপর হামলা দুই সপ্তাহ স্থগিত করলেন ট্রাম্প

ইরানের ওপর পরিকল্পিত ভয়াবহ হামলা ও বোমা বর্ষণ দুই...

আনোয়ারায় মোবাইল মেরামত করে না দেওয়ায় কিশোরীর আত্মহত্যা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ বসতঘরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে...

চাক্তাই খালে গোসল করতে নেমে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

নগরের চাক্তাই খালে গোসল করতে নেমে নিখোঁজ মো. রাকিব...

মিরসরাইয়ে পেটে ছাদের রড ঢুকে মাদরাসা ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে পেটে ছাদের রড ঢুকে মাশরুর ওয়াসিফ রায়ান...

আরও পড়ুন

সিসিটিভি ক্যামেরার আওতায় পাঁচলাইশ থানা

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) আওতাধীন পাঁচলাইশ মডেল থানা এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণের লক্ষ্যে ক্লোজ সার্কিট (সিসিটিভি) ক্যামেরা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।বুধবার...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

খাগড়াছড়ি সদরে আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের এক সদস্য নিহত হয়েছে।বুধবার সকাল ১০ টার দিকে খাগড়াছড়ি-মহালছড়ি...

ইরানের ওপর হামলা দুই সপ্তাহ স্থগিত করলেন ট্রাম্প

ইরানের ওপর পরিকল্পিত ভয়াবহ হামলা ও বোমা বর্ষণ দুই সপ্তাহের জন্য স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।বুধবার (৮ এপ্রিল) নিজের সোশ্যাল মিডিয়া...

আনোয়ারায় মোবাইল মেরামত করে না দেওয়ায় কিশোরীর আত্মহত্যা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ বসতঘরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে নুরতাজ আক্তার (১৬) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৭ এপ্রিল)...