রবিবার, ১৯ জুলাই ২০২৬

উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে প্রার্থীদের মনোনয়নপত্র জমা

চট্টগ্রামে ১৬ আসনে ২৯টি দলের ১৪৩ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

উৎসবমুখর পরিবেশ চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে বিএনপি-জামায়াতে ইসলামীসহ ২৯টি রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীরা সোমবার ২৯ ডিসেম্বর দিনব্যাপী চট্টগ্রামের তিন রিটার্নিং অফিসারের কার্যালয়ে তাদের কর্মী-সমর্থকদের নিয়ে নিজ নিজ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার ২৯ ডিসেম্বর সকাল থেকে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনের তিন রিটার্নিং অফিসার ও তাদের সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে ব্যাপক-উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন।

গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত চট্টগ্রামের তিন রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ২৯ রাজনৈতিক দলের ২৩১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এরমধ্যে ২৯ ডিসেম্বর সোমবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে ১৪৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ দিন প্রার্থী ও নেতাকর্মী সমর্থকদের পদচারণায় দিনভর মুখরিত ছিল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও নির্বাচন কমিশন কার্যালয় চত্ত্বর। নিচে কয়েকজন প্রার্থীর কর্মী-সমর্থকরা শো ডাউন করলেও নির্বাচনী আচরণবিধি লঙ্গনের বড় কোন ঘটনা ঘটেনি।

মনোনয়নপত্র জমা দিতে পাঁচজনকে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রবেশের বিষয়ে শুরু থেকেই কঠোর ছিল প্রশাসন।
নির্বাচন কমিশন কার্যালয়ের দেওয়া তথ্যমতে, চট্টগ্রামের ১৬টি আসনে মনোনয়নপত্র জমাকারী প্রার্থীর মধ্যে চট্টগ্রাম-০১ (মিরসরাই) আসনে ১০ জন, চট্টগ্রাম ০২ (ফটিকছড়ি) আসনে ০৯ জন, চট্টগ্রাম ০৩ (সন্দ্বীপ) ০৫ জন, চট্টগ্রাম-০৪ (সীতাকুন্ড) আসনে ১০ জন, চট্টগ্রাম-০৫ (হাটহাজারী) আসনে ১০ জন, চট্টগ্রাম ০৬ (রাউজান) আসনে ০৫ জন, চট্টগ্রাম-০৭ (রাঙ্গুনিয়া) ০৯ জন, চট্টগ্রাম-০৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে ০৯ জন, চট্টগ্রাম-০৯ (কোতোয়ালী) ১২ জন, চট্টগ্রাম-১০ (হালিশহর-পাহাড়তলী) ১১ জন, চট্টগ্রাম-১১ (বন্দর) ১২ জন, চট্টগ্রাম ১২ (পটিয়া) ১১ জন, চট্টগ্রাম ১৩ (আনোয়ারা) আসনে ০৯ জন, চট্টগ্রাম ১৪ (চন্দনাইশ) ০৯ জন, চট্টগ্রাম ১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে ০৩ জন, চট্টগ্রাম ১৬ (বাঁশখালী) আসনে ০৯ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

২৯ রাজনৈতিক দল: চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণ অধিকার পরিষদ, জাতীয় পার্টি, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি, এলডিপি, গণ ফোরাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ লেবার পার্টি, জেএসডি, বাংলাদেশ খেলাফত মজলিস, নাগরিক ঐক্য, এবি পার্টি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), আমার বাংলাদেশ পার্টি, জনতার দল, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, বাংলাদেশ সমঅধিকার পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্র্টি, বাংলাদেশ সুপ্রীম পার্টি-বিএসপি, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ ডেভেপমেন্ট পার্টিসহ ২৯টি রাজনৈতিক দলের প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

নগরীর তিনটি সংসদীয় আসন এবং নগরীর সাথে সংশ্লিষ্ট অপর আরও দুটিসহ মোট ৫টি আসনের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন চট্টগ্রামের রিটার্নিং অফিসার ও বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীনের কার্যালয়ে।

অপরদিকে জেলার ১০ আসনের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন রিটার্নিং অফিসার ও চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কার্যালয়ে। এছাড়াও চট্টগ্রাম-১১ বন্দর-পতেঙ্গা আসনের প্রার্থীরা তাদের মনোনয়ন ফরম জমা দেন চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও এই আসনের রিটার্নিং অফিসার মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরীর কার্যালয়ে।
তিনি জানান, চট্টগ্রামের ১৬ আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্রসহ মোট ১৪৩ জন প্রার্থী তাদের মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
আমরা প্রার্থীদেরকে নির্বাচনী আচরণবিধি মেনে মনোনয়ন ফরম জমা দেওয়ার জন্য বলেছি। উনারা নির্বাচনী আচরণবিধি মেনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমাদানের সময় একজন প্রার্থী ৫ জনের বেশি সমর্থক ও লোকবল নিয়ে কেউ আমাদের কার্যালয়ে আসেননি। এটা রাজনৈতিক দল গুলোর একটা ভালো দিক। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীরা সুন্দর ভাবে মনোনয়ন ফরম জমা দেওয়ায় তাদেরকে ধন্যবাদ জানান তিনি।
১১ ডিসেম্বর নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ছিল ২৯ ডিসেম্বর সোমবার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে আপিল দায়ের ৫ থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। ভোটগ্রহণ আগামী বছরের ১২ ফেব্রুয়ারি

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। একই দিনে বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৬৬ লাখ ৮২ হাজার ৫১৭জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৩৪ লাখ ৮৩ হাজার ৮৭৭জন এবং মহিলা ভোটার সংখ্যা ৩১ লাখ ৯৮ হাজার ৫৭০জন। এবার তৃতীয় লিঙ্গের ভোটার ৭০জন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৯৬৫টি এবং বুথের সংখ্যা ১২৫৯৫টি।
উল্লেখ্য গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে মোট ১৪৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের এডহক কমিটি গঠন, জায়গা পেয়েছেন চট্টগ্রামের অনেকেই

দেশের ২৭টি ক্রীড়া ফেডারেশন এবং এসোসিয়েশনের এডহক কমিটি গঠন...

আগস্ট মাসে পরীক্ষামূলক ‌‌‍‘প্রবাসী কার্ডের’ চালু করবে সরকার

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ড’-এর পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু...

আলীকদমে বন্যার্তদের ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গম...

লোহাগাড়া থানার কোয়ার্টার থেকে পুলিশের এসআইয়ের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়া থানার ব্যারাকে নিজ কক্ষ থেকে উপ-পরিদর্শক (এসআই)...

ত্রাণের কোনো অভাব হবে না, এটা জনগণের সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, ত্রাণের কোনো অভাব হবে...

মিরসরাইয়ে পুকুরঘাটের নিচে আটকে প্রাণ গেল দশম শ্রেণির শিক্ষার্থীর

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরে গোসল করতে নেমে ঘাটের নিচে আটকে...

আরও পড়ুন

বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের এডহক কমিটি গঠন, জায়গা পেয়েছেন চট্টগ্রামের অনেকেই

দেশের ২৭টি ক্রীড়া ফেডারেশন এবং এসোসিয়েশনের এডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। আজ শনিবার এই এডহক কমিটি প্রকাশ করা হয়। এই কমিটির দায়িত্ব...

আলীকদমে বন্যার্তদের ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গম পাহাড়ি জনপদের মানুষের পাশে দাঁড়িয়েছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণের পাশাপাশি দুর্গম...

লোহাগাড়া থানার কোয়ার্টার থেকে পুলিশের এসআইয়ের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়া থানার ব্যারাকে নিজ কক্ষ থেকে উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক (৫০)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে।শুক্রবার রাতের ডিউটি শেষে বিশ্রাম নিতে গিয়ে আর জেগে...

ত্রাণের কোনো অভাব হবে না, এটা জনগণের সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, ত্রাণের কোনো অভাব হবে না, এটা জনগণের সরকার। বন্যায় ক্ষতিগ্রস্ত একজন মানুষও যেন সহযোগিতা থেকে বঞ্চিত না হন, সে...