খাগড়াছড়ির গুইমারায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। শুক্রবার সাড়ে ৫ টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের বুদংপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন ত্রিপুরা গুইমারা উপজেলার সেংগুলি পাড়ার বাসিন্দা। আহতরাও একই এলাকার বাসিন্দা। গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, পাথর বোঝাই একটি ট্রাকটি খাগড়াছড়ির দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে ট্রাকের মুখোমুখি হয়। দুর্ঘটনার পর মোটরসাইকেলের ৪ আরোহীকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মিলন ত্রিপুরার মৃত নিশ্চিত করেন। আহতরা চিকিৎসাধীন রয়েছে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী জানান, নিহতের মরদেহের ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো ও আইনী বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।
আর এইচ/
