শনিবার, ৮ আগস্ট ২০২৬

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন 

বান্দরবান প্রতিনিধিঃ

বান্দরবান জেলা স্টেডিয়ামে আবারো জমে উঠবে ফুটবল প্রেমীদের ফুটবল উন্মাদনা।জেলায় ফুটবলের দর্শক জনপ্রিয়তাকে একধাপ এগিয়ে নিতে বর্ণাঢ্য আয়োজনে আজ থেকে শুরু হলো বান্দরবান পার্বত্য জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট। 

মঙ্গলবার (৯ই ডিসেম্বর) বিকেলে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এর আয়োজনে, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই এর সভাপতিত্বে, জেলা স্টেডিয়ামে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।

উদ্বোধনী দিনের প্রথম খেলায় প্রতিদ্বন্ধিতা করে বান্দরবান পৌরসভা ফুটবল দল ও বান্দরবান সদর উপজেলা ফুটবল দল।খেলায় বান্দরবান পৌরসভা ফুটবল দল ২-০ গোলে বান্দরবান সদর উপজেলা ফুটবল দলকে পরাজিত করে।

উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা,আবুল মুনসুর,জেলা পরিষদের সদস্য, মুহাম্মদ আবুল কালাম, উবাথোয়াই মার্মা, খামলাই ম্রো,নাসির উদ্দীন,খুরশিদা ইসহাক সহ জেলা পরিষদের অন্যান্ন সদস্য বৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া অফিসার, মোঃ রেজাউল করিম, প্রেসক্লাবের সভাপতি, আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও ক্রীড়াপ্রেমী দর্শক বৃন্দ।

টুর্নামেন্টের আয়োজক কর্তৃপক্ষ জানান,জেলার ৭টি উপজেলা আর বান্দরবান পৌরসভা ফুটবল দলসহ মোট ৮টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।সবকিছু ঠিক থাকলে আগামী ১৪ই ডিসেম্বর টুর্ণামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বান্দরবান জেলা স্টেডিয়ামে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশ দলের হয়ে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের সদস্যরা স্বর্ন, রৌপ্য ও তাম্র পদক....

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...