মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

ব্যাংক গ্রাহকের কোটি টাকা আত্মসাৎ: ৩ প্রতারকের জেল

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ব্যাংক গ্রাহকের ২ কোটি ৬৫ লাখ ৭৩ হাজার ১০৬ টাকা আত্মসাতের মামলায় বেসরকারি ইস্টার্ন ব্যাংকের এক সাবেক কর্মকর্তাসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) সাবেক প্রায়োরিটি ব্যাংকিং ম্যানেজার মো. ইফতেখারুল কবির, নগরীর খুলশী এলাকার ব্যবসা প্রতিষ্ঠান ‘লাবীবা ট্রেডিং’–এর মালিক জাকির হোসেন বাপ্পী ও আজম চৌধুরী। অপরদিকে, অভিযোগ প্রমাণ না হওয়ায় জাকির হোসেন বাপ্পীর স্ত্রী ফারজানা হোসেন ফেন্সীকে বেকসুর খালাস দেন আদালত।

দুদকের পিপি মোকাররম হোসাইন বলেন, “আদালত ইফতেখারুল কবির ও আজম চৌধুরীকে ১৪ বছর করে এবং জাকির হোসেন বাপ্পীকে ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময় দণ্ডিত তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে।”

মামলার নথি থেকে জানা যায়, চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লকের ১৩ নম্বর রোডের ৩০২ নম্বর খান ভিলার বাসিন্দা প্রবাসী আবুল মনসুর খানের এফডিআরের ২ কোটি ৬৫ লাখ ৭৩ হাজার ১০৬ টাকা ভূয়া কাগজপত্র তৈরি করে আত্মসাৎ করেন আসামিরা। ভুয়া এফডিআর দেখিয়ে গ্রাহকের চেক ব্যবহার করে বিভিন্ন সময় তারা ওই অর্থ উত্তোলন করেন।

এ ঘটনায় ২০১৯ সালের ২২ আগস্ট ভুক্তভোগী চান্দগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে বিষয়টি দুদকে পাঠানো হলে তদন্ত শুরু হয়। একই বছরের ১৪ অক্টোবর দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়–১–এর তৎকালীন উপপরিচালক মোহাম্মদ লুৎফুল কবির চন্দন বাদী হয়ে মামলা দায়ের করেন।

পরবর্তী সময়ে ২০২০ সালের ১৪ অক্টোবর দুদকের পাঁচ কর্মকর্তা বাদী হয়ে মোট ৮ জনের বিরুদ্ধে ১৩টি মামলা করেন, যেখানে ১২ কোটি ৯৪ লাখ ১৫ হাজার ৪৩৩ টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া যায়। এসব জালিয়াতিতে মিথ্যা নথি তৈরি, ভুয়া হিসাব বিবরণী প্রদান ও ব্যাংক–গ্রাহক উভয়কে প্রতারিত করার অভিযোগ প্রমাণিত হয়।

মঙ্গলবার ওই ১৩ মামলার একটির রায় ঘোষণা করা হলো। দণ্ডিতরা আগেই একাধিক মামলায় কারাভোগ করছেন বলে জানিয়েছে দুদক।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা...

বাইশারীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ১০০ পিস বার্মিজ ইয়াবাসহ নুরুল...

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ...

বায়েজিদে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন...

চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১২ কোটি টাকার ইয়াবাসহ দুইজন আটক

চট্টগ্রামের বহিঃনোঙ্গরে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার...

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

আরও পড়ুন

বাইশারীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ১০০ পিস বার্মিজ ইয়াবাসহ নুরুল আবছার (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে বাইশারী...

বায়েজিদে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. জিয়াবুল হককে (৫০) কক্সবাজার সদর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।সোমবার (১০...

চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১২ কোটি টাকার ইয়াবাসহ দুইজন আটক

চট্টগ্রামের বহিঃনোঙ্গরে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১২ কোটি...

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...