বুধবার, ১২ আগস্ট ২০২৬

বঙ্গোপসাগরে ভাসমান ট্রলারসহ ১৩ জেলে উদ্ধার করলো নৌবাহিনী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে তিনদিন ধরে ভাসমান অবস্থায় থাকা একটি মাছ ধরার ট্রলারসহ ১৩ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

শনিবার (৮ নভেম্বর) সাগরে নিয়মিত টহল কার্যক্রম চলাকালে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা শহীদ মহিবুল্লাহ’ এ উদ্ধার অভিযান পরিচালনা করে।

জানা যায়, কুতুবদিয়া লাইট হাউজ থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারটি ভাসছিল। ট্রলারে থাকা জেলেরা নৌবাহিনীর জাহাজ দেখতে পেয়ে আলো ও হাত নেড়ে সাহায্যের সংকেত দেন। সংকেত পেয়ে দ্রুত তাদের কাছে পৌঁছায় নৌবাহিনীর সদস্যরা।

উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ, খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করে নৌবাহিনী। পরে উদ্ধারকৃত জেলেসহ ট্রলারটিকে নিরাপদে তীরে আনা হয় এবং মালিক পক্ষ ও পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

উদ্ধার হওয়া জেলেরা জানান, গত ৬ নভেম্বর ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এরপর থেকে তারা তিনদিন ধরে অসহায় অবস্থায় সাগরে ভাসছিলেন। খাবার ও পানির সংকটের মধ্যেই তারা নৌবাহিনীর সহায়তার অপেক্ষায় ছিলেন।

বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, সমুদ্রের নিরাপত্তা ও দুর্ঘটনা প্রতিরোধে উপকূলীয় অঞ্চলে নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। টহলের অংশ হিসেবে সময়মতো উদ্ধার অভিযান পরিচালনা করায় ১৩ জেলের জীবন রক্ষা সম্ভব হয়েছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আদনানুজ্জামান নিহাল (১৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।আদনানুজ্জামান নিহাল, পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালক উচ্চ...