বুধবার, ১২ আগস্ট ২০২৬

সড়কে বন্ধ করে ফুটবল টুর্নামেন্ট!

লোহাগাড়া প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়ায় জনগুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে ফুটবল টুর্ণামেন্ট আয়োজনের অভিযোগ উঠেছে।

উপজেলার কর্ণেল অলি আহামদ (বীরবিক্রম) স্টেডিয়ামে লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উপজেলা প্রশাসন কাপ ফুটবল টুর্ণামেন্ট উপলক্ষ্যে জনগুরুত্বপূর্ণ ও ব্যস্ততম শাহপীর সড়ক বন্ধ করে শুরু হয়েছে এ ফুটবল টুর্ণামেন্ট।

শনিবার (৮নভেম্বর )বেলা ৩টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়,উপজেলা সদরের শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন কর্নেল অলি আহামদ (বীর বিক্রম)স্টেডিয়ামের উত্তর পাশে টিনের বেড়া দিয়ে জনগুরুত্বপূর্ণ শাহপীর সড়কটিতে যান ও জনসাধারনের চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন এ সড়ক দিয়ে যাতায়াতকারী সাধারণ মানুষ।রোগী ও পণ্য পরিবহনে পড়েছেন চরম বিপাকে।দরবেশহাট ডিসি সড়কে সৃষ্টি হয়েছে বিশাল যানজটের।

জানা গেছে, এ স্টেডিয়ামে আজ লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উদ্বোধন হয় আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট । দেড় মাস ব্যাপী চলবে এ টুর্নামেন্ট। স্টেডিয়ামের উত্তর পাশে জনগুরুত্বপূর্ণ ও ব্যস্ততম শাহপীর সড়ক বন্ধ করে চলছে এ ক্রীড়া প্রতিযোগিতা। লোহাগাড়া সদর, পুটিবিলা, কলাউজান, চরম্বা ইউনিয়ন এমন কি পার্বত্য বান্দরবানের লামা,আলীকদম উপজেলার বাসিন্দাদের যাতায়াতের প্রধান সড়ক এটি।

এছাড়া মাঠের পাশে বিল্লাহ পাড়া, সরকার পাড়া, দরবেশ হাট, সওদাগর পাড়া, বিভিন্ন ভবনের বাসিন্দা, দরবেশিয়া জামে মসজিদের মুসল্লিদের চলাচলে চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন।

সড়ক দিয়ে চলাচলকারী আবু বক্কর নামক এক ব্যবসায়ী বলেন,জনগুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে জনদূর্ভোগ সৃষ্টি করে টূর্ণামেন্টের আয়োজন বিশ্বের ইতিহাসে বিরল।ডিসির সড়ক বন্ধ রাখলেন ইউএনও তাতে আমজনতার কিছুই করার নাই।

এ বিষয়ে জানতে চাইলে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন,যা করছি ক্রীড়ার স্বার্থেই,খেলা দেখার সু্বিধার্তে করা হয়েছে।লোহাগাড়ায় নতুন কিছু করার চেষ্টা করা হচ্ছে বলে ও জানান তিনি।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আদনানুজ্জামান নিহাল (১৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।আদনানুজ্জামান নিহাল, পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালক উচ্চ...