চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইনের চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে নুরুল আলম মুন্সি (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত ৯ টার দিকে চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের পুচ্ছলিয়া পাড়া রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল আলম মুন্সী উপজেলার কোনাখালী ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড মরনঘোনা এলাকার বাসিন্দা বলে জানান স্থানীয়রা।
এ বিষয়ে বিএমচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ঈসমাইল হোসেন মানিক বলেন,স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিচয় সনাক্তের পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আর এইচ/
