বুধবার, ১২ আগস্ট ২০২৬

চালিতাতলীতে এবার দিনদুপুরে পঙ্গু অটোরিকশা চালককে গুলি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের বায়েজিদ থানার চালিতাতলীতে আবারও দিনদুপুরে সশস্ত্র হামলার ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন পঙ্গু অটোরিকশা চালক মো. ইদ্রিস। লক্ষ্যভেদী গুলিতে তার বাম পা ও ডান হাত গুরুতর আহত হয়।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে চালিতাতলী এলাকায় এ ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হলে বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: চট্টগ্রামে বিএনপির জনসংযোগে গুলিতে ‘সন্ত্রাসী’ সরোয়ার বাবলা নিহত

পরিবারের অভিযোগ, চিহ্নিত সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে ইদ্রিসকে ডেকে নিয়ে হত্যার উদ্দেশ্যে গুলি চালায়। বহদ্দারহাট এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসীদের রোষানলে ছিলেন তিনি ও তার ভাই। এ কারণে তার ওপর আগেই নানাভাবে হুমকি দেওয়া হয় বলেও জানান স্বজনরা।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুরে চালিতাতলী এলাকায় অটোরিকশা চালানোর সময় অজ্ঞাত দুর্বৃত্তরা মো. ইদ্রিস আলীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি হাটুতে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দুপুর পৌনে ৩টার দিকে চমেক হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের চিকিৎসক ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি দেন। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক বলেন, ঘটনার পর আহত ইদ্রিস আলীকে চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয়েছে। তার শরীরে গুলির আঘাত রয়েছে।

বায়েজিদ বোস্তামী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মারেফুল করিম বলেন, গুলির ঘটনার বিষয়ে বিস্তারিত খবর নিচ্ছি।

এর মাত্র একদিন আগে, একই এলাকায় আলোচিত এক গুলির ঘটনায় চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ নির্বাচনি প্রচারণায় গুলিবিদ্ধ হন। ওই হামলায় সরোয়ার হোসেন বাবলা নামে এক ব্যক্তি নিহত হন, যা নিয়ে ওই এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আদনানুজ্জামান নিহাল (১৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।আদনানুজ্জামান নিহাল, পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালক উচ্চ...