বুধবার, ১২ আগস্ট ২০২৬

তরুণ উদ্যোমী ও মেধাবী নেতৃত্বই আগামীর নতুন বাংলাদেশ উপহার দিবে : মাওলানা মুহাম্মদ শাহজাহান

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ শাহজাহান বলেছেন, দাঁড়িপাল্লার পক্ষে চকরিয়া–পেকুয়ায় গণজাগরণ দেখতে পাচ্ছি। কোন শক্তি জনগণের এই জাগরণকে দমিয়ে রাখতে পারবে না।
তিনি আরো বলেন, বিভক্তির রাজনীতি থেকে দেশকে উদ্ধার করতে আমরা কাজ করছি।
তরুণ উদ্যোমী ও মেধাবী নেতৃত্বই আগামীর নতুন বাংলাদেশ উপহার দিবে, তরুণদের নেতৃত্বে ভবিষ্যতে দেশ পরিবর্তন হবে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকাল ৩টায় গ্রীণভেলী কমিউনিটি সেন্টারে বৃহত্তর চকরিয়া উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

মোহাম্মদ শাহজাহান আরো বলেন, একটি বড় দল জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে চায় না এবং যারা দেশকে নিয়ে দুষ্ট চিন্তা করছে তাদের স্বপ্ন সফল হবে না। তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে চাইলে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। যারা নির্বাচন অনিশ্চিত করে বিলম্ব করাতে চায়, তাদের বিরুদ্ধে জুলাই যোদ্ধারা রাস্তায় নামতে বাধ্য হবে।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক।
বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারী জাহেদুল ইসলাম , জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ । জেলা কর্মপরিষদ সদস্য ও আসন পরিচালক আক্তার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা আমীর আরিফুল কবির, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা আমীর মাওলানা ফরিদুল আলম, চকরিয়া উপজেলা সেক্রেটারী মাওলানা ছৈয়দ করিম ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা উত্তরের সাবেক আমীর মাওলানা ছাবের আহমেদ ফারুকী, দক্ষিণের সাবেক আমীর মাওলানা মোজাম্মেল হক, খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান, বারোবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা বদিউল আলম জিহাদি, পৌরসভা সেক্রেটারি মাওলানা কুতুবউদ্দিন, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালেকুজ্জামান, হারবাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন আহমদ বাবর, লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইসার প্রমুখ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আদনানুজ্জামান নিহাল (১৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।আদনানুজ্জামান নিহাল, পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালক উচ্চ...