বুধবার, ১২ আগস্ট ২০২৬

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে দুই কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে কেন তাদের চূড়ান্তভাবে বরখাস্ত করা হবে না, সে বিষয়ে ১০ কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

বরখাস্ত হওয়া দুই কর্মচারী হলেন— সেকশন অফিসার জাহেদ হোসেন ও অফিস সহায়ক জমির উদ্দিন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক ড. এ কে এম সামছু উদ্দিন আজাদ স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, গত ২ নভেম্বর সকাল ১১টা ৪০ থেকে ১২টার মধ্যে কয়েকজন সেকশন অফিসার পদোন্নতি-সংক্রান্ত বিষয়ে চেয়ারম্যানের দপ্তরে সাক্ষাৎ করতে যান। ওই সময় হিসাব শাখার সেকশন অফিসার জাহেদ হোসেন, অফিস সহকারী আইয়ুব আলী ও অফিস সহায়ক জমির উদ্দিন অনুমতি ছাড়া চেয়ারম্যানের কক্ষে প্রবেশ করেন।

এরপর তারা চেয়ারম্যানের সঙ্গে অশোভন, অশালীন ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। অভিযোগে বলা হয়, এ সময় জাহেদ হোসেন ও জমির উদ্দিন চেয়ারম্যানকে ‘দেখে নেওয়ার’ হুমকি দেন। তারা কক্ষে উপস্থিত অন্য কর্মকর্তাদের সঙ্গেও অশিষ্ট আচরণ করেন, যা সরকারি কর্মচারী আচরণবিধির পরিপন্থী।

এ ঘটনায় সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী প্রাথমিক তদন্ত শেষে জাহেদ হোসেন ও জমির উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক ড. এ কে এম সামছু উদ্দিন আজাদ বলেন,

“চেয়ারম্যান স্যারের সঙ্গে অশালীন আচরণ ও হুমকি দেওয়ার অভিযোগের ভিত্তিতে তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। কেন স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, তা জানাতে ১০ কর্মদিবসের মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে।”

আর এইচ/ চট্টগ্রাম নিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আদনানুজ্জামান নিহাল (১৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।আদনানুজ্জামান নিহাল, পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালক উচ্চ...