বুধবার, ১২ আগস্ট ২০২৬

জুলাই যোদ্ধারা মিডিয়া ইকোসিস্টেমে যুক্ত হলে মিডিয়ার গুণগত পরিবর্তন আসবে :তথ্য ও সম্প্রচার উপদেষ্টা 

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম বলেছেন, জুলাই যোদ্ধা ও গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীরা মিডিয়া ইকোসিস্টেমে যুক্ত হলে মিডিয়ার গুণগত পরিবর্তন আসবে। বুধবার (৫ নভেম্বর) ঢাকায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে ‘জুলাই যোদ্ধাদের জন্য অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণ’-এর সমাপন ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের মিডিয়া ইকোসিস্টেমে আসার আহ্বান জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, দেশের স্বার্থেই জুলাই যোদ্ধাদের মিডিয়া ইকোসিস্টেমে আসা প্রয়োজন। মিডিয়া ইকোসিস্টেমে ইতিবাচক পরিবর্তনের জন্য জুলাই যোদ্ধাদের চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে।

মাহফুজ আলম বলেন, ‘‘এখনো মিডিয়াতে আওয়ামী লীগের লোকেরা বসে আছেন। তাদের হয়তো খালি চোখে দেখা যাচ্ছে না। মিডিয়াতে দ্বিতীয় বা তৃতীয় লেয়ারের সবাই মোটামুটি আওয়ামী লীগের অনুসারী। তারা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।’’

জুলাই যোদ্ধাদের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি), জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এবং চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) জুলাই যোদ্ধা ও গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্যদের প্রশিক্ষণ প্রদান করছে। আগামী ডিসেম্বর মাসের মধ্যে কমপক্ষে ৩০০ জন জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যকে সাংবাদিকতা ও ফিল্ম বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। তিনি আশাপ্রকাশ করে বলেন, পরবর্তী নির্বাচিত সরকারও নৈতিক দায় থেকে জুলাই যোদ্ধাদের প্রশিক্ষণ প্রদানের ধারাবাহিকতা বজায় রাখবে। উপদেষ্টা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে বাস্তবায়নাধীন সাংবাদিকতা ও ফিল্ম-বিষয়ক প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য জুলাই যোদ্ধা, শহিদ পরিবারের সদস্য ও গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানান।

জুলাই যোদ্ধাদের উদ্দেশে তিনি বলেন, ‘‘আপনারা চেতনা, মননে ও প্রেরণায় ‘জুলাই যোদ্ধা’। কর্মক্ষেত্রে ‘জুলাই যোদ্ধা’ পরিচয় আপনাদের সৃজনশীল কাজের চেয়ে যেন বড়ো হয়ে না ওঠে, সে বিষয়টি খেয়াল রাখতে হবে। পেশাগত জায়গায় আপনাদের ভূমিকা হবে সত্যের পক্ষে, বাংলাদেশের পক্ষে এবং বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে।’’ কর্মক্ষেত্রে প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগানোর জন্য উপদেষ্টা জুলাই যোদ্ধাদের প্রতি আহ্বান জানান।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক নূর মো. মাহবুবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ইনস্টিটিউটের উপপরিচালক মোহাম্মদ আবু সাদেক ও উপপরিচালক সুমনা পারভীন। প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করেন জুলাই যোদ্ধা আমিনুল ইসলাম ইমন ও সোহেলী তামান্না। তাঁরা যুগোপযোগী প্রশিক্ষণ আয়োজনের উদ্যোগ গ্রহণের জন্য তথ্য ও সম্প্রচার উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সমাপন ও সনদ বিতরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক তানজিম তামান্না। অনুষ্ঠানের শেষে প্রশিক্ষণে অংশ নেওয়া ১৬ জন জুলাই যোদ্ধাকে সনদপত্র প্রদান করা হয়। সমাপন ও সনদ বিতরণ অনুষ্ঠানে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত।প্রধানমন্ত্রীর সঙ্গে আমেরিকান চেম্বার অব কমার্স...

দ্বিপক্ষীয় সমস্যা সমাধানে সংলাপের ওপর জোর দিলেন ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দুই প্রতিবেশী দেশের মধ্যকার যেকোনো সমস্যা সমাধানে সংলাপ এবং গঠনমূলক আলোচনার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।তিনি বলেন, ‘আমার পূর্ণ...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রীর...

ফ্যাসিবাদী শাসনের জাঁতাকলে ভঙ্গুর বাংলাদেশ এখন পুনর্গঠনের সময় এসেছে

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদী শাসনের জাঁতাকলে ভঙ্গুর বাংলাদেশ এখন পুনর্গঠনের সময় এসেছে।তিনি বলেন, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদী শোষণ-শাসন বাংলাদেশকে একটি...