শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

“সুশাসন ও গুজব প্রতিরোধে কাপ্তাইয়ে সাংবাদিকদের মতবিনিময় সভা”

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

“সুশাসন প্রতিষ্ঠায় বস্তুনিষ্ঠ সংবাদের গুরুত্ব এবং গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ  কাপ্তাই উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলা প্রশাসন ও উপজেলা তথ্য অফিসের সহযোগিতায়, প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট (পিআইডি) চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত সভায় কাপ্তাই, রাজস্থলী ও বিলাইছড়ি উপজেলার গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

পিআইডি চট্টগ্রামের উপপ্রধান তথ্য অফিসার মো. সাঈদ হাসান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।

বিশেষ অতিথি ছিলেন—চন্দ্রঘোনা খ্রিস্টান মিশন হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খেয়াং, উপজেলা হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি থোয়াইঅং মারমা, উপজেলা সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা পলাশ ঘোষ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান প্রমুখ।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিআইডি চট্টগ্রামের সিনিয়র তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী, এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন তথ্য অফিসার জি. এম. সাইফুল ইসলাম।

মূল প্রবন্ধে বলা হয়, বর্তমানে গুজব বা মিথ্যা সংবাদ সমাজে বিভ্রান্তি ও অস্থিরতার জন্ম দিচ্ছে। অনেকে যাচাই-বাছাই না করেই এসব তথ্য বিশ্বাস বা শেয়ার করছেন, যা সামাজিক স্থিতিশীলতায় নেতিবাচক প্রভাব ফেলে। তাই সাংবাদিকদের আরও দায়িত্বশীল ও সচেতন ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

মুক্ত আলোচনায় সাংবাদিক কাজী মোশাররফ হোসেন, মো. কবির হোসেন, ঝুলন দত্ত, মাহফুজ আলম, আলমগীর কবির, অর্নব মল্লিক, আইয়ুব চৌধুরী, হাবীবুল্লাহ মিসবাহ ও মিন্টু কান্তি নাথ প্রমুখ অংশ নেন। বক্তারা বলেন, সাংবাদিকতার মানোন্নয়ন ও তরুণ প্রজন্মকে সাংবাদিকতায় সম্পৃক্ত করতে পিআইডির মাধ্যমে প্রশিক্ষণ আয়োজন প্রয়োজন।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, “গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে দেশের উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গুজব প্রতিরোধে উপজেলা প্রশাসনের নেতৃত্বে সাংবাদিক, তথ্য অফিসার ও স্থানীয় অনলাইন অ্যাক্টিভিস্টদের সমন্বয়ে ‘গুজব প্রতিরোধ কমিটি’ গঠনের উদ্যোগ নেওয়া হবে।”

সভাপতির বক্তব্যে উপপ্রধান তথ্য অফিসার মো. সাঈদ হাসান বলেন, “সুশাসন প্রতিষ্ঠায় বস্তুনিষ্ঠ সংবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে এবং জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করে।” তিনি সঠিক তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজে স্থিতিশীলতা বজায় রাখতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

চট্টগ্রাম নিউজ/আর এইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি...

খুলে দেওয়ার একদিনের মধ্যেই আবারও হরমুজ বন্ধ করল ইরান

ইরান আবারও হরমুজ প্রণালী-এ অবরোধ জারি করেছে ।শনিবার (১৮...

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার...

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও...

আরও পড়ুন

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি মামলার ১২ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করেছে সিএমপি ডিবি (উত্তর)। এ ঘটনায়...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রামের সর্দারসহ একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৭...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও তিনটি প্রতিষ্ঠান। এরমধ্যে আছেন স্বাধীনতা আন্দোলনে অবদানের জন্য প্রয়াত রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান (মরণোত্তর), মুক্তিযুদ্ধে...

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে বর্তমানে জ্বালানির মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সরকার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ধারাবাহিকভাবে...