বুধবার, ১২ আগস্ট ২০২৬

বাঁশখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বাঁশখালী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশীর হামলায় জাকির হোসেন (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন এবং নিহতের স্ত্রী ও মেয়ে গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার ( ৪ নভেম্বর) ১১টার দিকে বাহারছডা ইউনিয়নের পূর্ব ইলশা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন একই গ্রামের ৬ নং ওয়ার্ডের মোজাফর আহমদের পুত্র।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন পুর্ব ইলশা গুরা মিঞার বাড়ির মৃত মোক্তার আহমদের পুত্র নুরুল আবছার (৬৫), তার ভাই নুরুল আক্তার (৬২) এবং নুরুল আক্তারের ছেলে মো. ফয়েজ উদ্দীন (৩২)।

স্থানীয় ইউপি সদস্য ইব্রাহীম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘদিনের বিরোধের জেরে আজ জাকির হোসেনকে আঘাত করলে।তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিকেল ৪টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এবং তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহতের ছেলে ইকবাল জানান, সকালে আমার বাবা দোকান থেকে আসার সময় বাড়ির কাছাকাছি আসলে ওরা এলোপাতাড়ি কুপিয়ে বাবাকে জখম করে, আমার মা ও বোন এগিয়ে আসলে তাদেরকেও আঘাত করে। এ ঘটনায় যারা সরাসরি জড়িত এবং যারা ইন্ধন দিয়েছে সবার বিচার চাই।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) সাইফুল ইসলাম বলেন, লাশের সুরতহাল হাল তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আদনানুজ্জামান নিহাল (১৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।আদনানুজ্জামান নিহাল, পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালক উচ্চ...