মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে জান্নাত নামে ২ বছর বয়সী এক শিশু মারা গেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ১৬ নং সাহেরখালী ইউনিয়নের মোল্লাপাড়া এলাকার নুরুল আলম মেম্বার বাড়িতে এ ঘটনা ঘটেছে। জান্নাত ওই বাড়ির ফখরুল ইসলামের মেয়ে।
স্থানীয় বাসিন্দা কাজী মনির জানান, মঙ্গলবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে হারিয়ে যায়। না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরে তার নিথর দেহ ভাসতে দেখা যায়। উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে তিনি মৃত ঘোষণা করেন। একইদিন বাদে আসর জানাযা শেষে দাফন করা হয়েছে।
এ বিষয়ে সাহেরখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য নাছির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার বলেন, ফখরুলের দুই বছরের মেয়ে পুকুরের পানিতে ডুবে মারা যাওয়া খবর শুনে খুব খারাফ লাগছে।
আর এইচ/
