বুধবার, ১২ আগস্ট ২০২৬

ধানের শীষকে বিজয়ের শিখরে নিয়ে যেতে ঐক্যবদ্ধ হোন : সরওয়ার জামাল নিজাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজাম বলেছেন, দলীয় নেতা তারেক রহমানের ঘোষণার পর সবাইকে বিচ্ছিন্ন না থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি জানান, এতে বিএনপির প্রতীক ধানের শীষকে বিপুল ভোটে জয়ী করা সম্ভব হবে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে আনোয়ারা-কর্ণফুলীর নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি বলেন, “অতিসত্বর নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। বিগত নির্বাচনে যেভাবে এই আসনে ধানের শীষ বিপুল ভোটে জয়ী হয়েছে, ভবিষ্যতেও প্রতিটি ঘরে ঘরে গিয়ে কাজ করতে হবে। তবে সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে।”

সাক্ষাৎকালে স্থানীয় নেতাকর্মীরা মনোনীত প্রার্থীর প্রতি সমর্থন জানাতে তার বাড়িতে ভিড় জমায় এবং বিভিন্ন মোড়ে মোড়ে তাকে বরণ করে নেন। মাগরিব এর নামাজ পড়ে বাবা, মাসহ পরিবারিক কবরস্থানে জেয়ারত করেন।

উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, যুগ্ম আহ্বায়ক মঞ্জুর উদ্দিন চৌধুরী, এডভোকেট ফৌজুল আমিন চৌধুরী, ভিপি মোজাম্মেল হক, সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির চৌধুরী আনচার, সাধারণ সম্পাদক শফিউল আলম জাকারিয়া চৌধুরী জকু, দক্ষিণ জেলা বিএনপি নেতা এডভোকেট ফোরকান এবং উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন প্রমুখ।

তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, ঐক্যবদ্ধভাবে কাজ করে আনোয়ারা-কর্ণফুলীকে বিএনপির শক্ত ঘাঁটিতে পরিণত করতে হবে।

এর আগে, সোমবার নাম ঘোষণার পর মঙ্গলবার বিকালে সরওয়ার জামাল নিজাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে গাড়ি বহরে তাকে নিয়ে আসা হয় কর্ণফুলীর মইজ্জ্যারটেকে, যেখানে আগে থেকেই জড়ো ছিলেন শত শত নেতা-কর্মী ও স্থানীয় জনগণ।

মইজ্জ্যারটেক পৌঁছালে ফুলের তোড়া ও শুভেচ্ছা বন্যায় ভেসে যান সরওয়ার জামাল নিজাম। পুরো এলাকা তখন উৎসবমুখর হয়ে ওঠে, যেন নির্বাচনের আগাম আমেজ ছড়িয়ে পড়েছে কর্ণফুলী ও আনোয়ারা জুড়ে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আদনানুজ্জামান নিহাল (১৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।আদনানুজ্জামান নিহাল, পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালক উচ্চ...