বুধবার, ১২ আগস্ট ২০২৬

চীবর উৎসর্গের মধ্যে দিয়ে সম্পন্ন হলো হাজারীরচর জ্ঞানাঙ্কুর বিহারে কঠিন চীবর দান 

দেবাশীষ বড়ুয়া রাজু  , বোয়ালখালী

চীবর উৎসর্গের মধ্যে দিয়ে সম্পন্ন হলো চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার হাজারীরচর জ্ঞানাঙ্কুর বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ও বিদর্শন সাধক মৈত্রী প্রদীপ ধর্মশ্রী মহাথেরোর ১৬ তম মৃত্যুবার্ষিকী। 

মঙ্গলবার (৪ নভেম্বর) অত্র গ্রামের দায়ক/ দায়িকা ও বিহার পরিচালনা কমিটির উদ্যে দিনব্যাপী নানা কর্মসূচী গ্রহণ করেছেন এ উপলক্ষে সকালে বুদ্ধ কীর্তন সহকারে প্রভাত ফেরি, বুদ্ধ পূজা, প্রয়াত বিদর্শন সাধক শ্রীমৎ ধর্মশ্রী মহাথের’র স্মৃতি মন্দিরে পুষ্পমাল্য অর্পণ, অষ্টপরিস্কারসহ মহতি সংঘদান ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়।

প্রথম পর্বের স্মৃতিচারণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ বোয়ালখালী শাখার সভাপতি সদ্ধর্মশ্রী ভদন্ত বিপস্সী মহাথেরো।

এতে প্রধান অতিথি ছিলেন, বিদর্শন সাধক ভদন্ত শাসনপ্রিয় মহাথেরো, প্রধান ধর্মদেশক ছিলেন, বিদর্শনাচার্য আয্যশ্রী মহাথের।  এতে পঞ্চশীল প্রার্থনা করেন প্রকাশ বড়ুয়া।

টিপলু বড়ুয়া ও সিমু বড়ুয়ার যৌথ সঞ্চালনায় এসময় প্রয়াত ধর্মশ্রী মহাথের’র কর্মময় জীবনের ওপর আলোকপাত করে সদ্ধর্মদেশনা ও স্মৃতিচারণ করেন ভদন্ত দীপানন্দ থের, বীর মুক্তিযোদ্ধা শরৎচন্দ্র বড়ুয়া সমাজ সেবক প্রিয়তোষ বড়ুয়া, রূপম বড়ুয়া, দীপক বড়ুয়া, সফু বড়ুয়া প্রমূখ।

বিহারাধ্যক্ষ ভদন্ত শরণশ্রী ভিক্ষু উদ্বোধনী বক্তব্য ও গ্রামের ক্ষুদে শিল্পীদের উদ্বোধনী সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বিকেলে দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় বিহারের অন্তেবাসী ভিক্ষু রেবতশ্রী ভিক্ষুর উপসম্পদা পরবর্তী সংবর্ধনা ও শুভ কঠিন চীবর দানোৎসব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু উর্দ্বোতন সহ-সভাপতি কর্মবীর শীলভদ্র মহাথের।এতে প্রধান অতিথি ছিলেন বৌদ্ধ ভিক্ষু মহাসভার দপ্তর সম্পাদক ভদন্ত বিপস্সী মহাথের।

সংবর্ধিত অতিথি ছিলেন ভদন্ত আয়ুপাল মহাথেরো, সংঘবোধি মহাথের, রেবতপ্রিয় মহাথের ও সাধক মাতা শ্রীমতী গীতা বড়ুয়া।

স্বাগত বক্তব্য রাখেন,বিহার পরিচালনা কমিটির সভাপতি আশীষ বড়ুয়া এবং সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক আশুতোষ চৌধুরী।

শিক্ষক অরূপ বড়ুয়া এবং দীপায়ন বড়ুয়ার যৌথ সঞ্চালনায় এসময় কঠিন চীবর দানের তাৎপর্য শীর্ষক সদ্ধর্মদেশনা শুভেচ্ছা বক্তব্য রাখেন রাখেন, শাসনবারিধি পূর্ণানন্দ মহাথের, বোধিপ্রিয় মহাথেরো,

শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের প্রতিষ্ঠাতা পরিচালক সাধক ডালিম বড়ুয়া, প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী ও প্রবাসী পুষ্পেন্দু বিকাশ বড়ুয়াসহ বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার পন্ডিত প্রবর প্রাজ্ঞ ভিক্ষু সংঘ এবং বিভিন্ন ।

এদিন সন্ধ্যায় চীবর পরিক্রমা , ফানুস উত্তোলন এবং রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি করা হয়।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আদনানুজ্জামান নিহাল (১৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।আদনানুজ্জামান নিহাল, পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালক উচ্চ...