বুধবার, ১২ আগস্ট ২০২৬

পাঁচলাইশে পরকীয়া-জনিত নৃশংস হত্যাকাণ্ডের মূল আসামি ৯ ঘণ্টার মধ্যে ছোরাসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের পাঁচলাইশ মডেল থানা পুলিশের অভিযানে আতুরার ডিপো সঙ্গীত আবাসিক এলাকার নৃশংস হত্যাকাণ্ডের মূল আসামি মোহাম্মদ জাহেদুল ইসলাম (৩১) গ্রেফতার হয়েছেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা এবং ভিকটিমের জুতা পুলিশ উদ্ধার করেছে।

পুলিশ জানায়, নিহত মো. হাসিবুল ইসলাম (২৬) নগরের ২ নম্বর গেইট এলাকার একটি রেস্টুরেন্টে চাকরি করতেন। তিনি ব্যবসায়ী মো. ইমরান বিন ইসলামের ছোট ভাই।

প্রায় চার–পাঁচ মাস আগে হাসিবুলের পরিচয় হয় প্রীতি তানহা (২৪) নামের এক নারীর সঙ্গে। ফেসবুকের মাধ্যমে শুরু হওয়া সম্পর্ক এক পর্যায়ে প্রেমে রূপ নেয়। বিষয়টি জানতে পারেন তানহার স্বামী জাহেদুল ইসলাম, যিনি পরে হাসিবুলকে একাধিকবার ফোনে হুমকি দেন।

৩ নভেম্বর দুপুরে জাহেদুল ইসলাম চা খাওয়ার কথা বলে হাসিবুলকে বাসা থেকে বের করে নিয়ে যান। পরে সঙ্গীত আবাসিক এলাকার মন্নান সাহেবের বাড়ির সামনে কথাকাটাকাটির একপর্যায়ে তিনি কোমর থেকে ধারালো ছোরা বের করে হাসিবুলের বুকে, পিঠে ও গলায় আঘাত করে পালিয়ে যান।

স্থানীয়রা গুরুতর আহত হাসিবুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ভাই ইমরান বিন ইসলাম বাদী হয়ে পাঁচলাইশ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

পুলিশের অভিযানে পাঁচলাইশ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমানের নেতৃত্বে এবং মোঃ সাজ্জাদ হোসেন (পুলিশ পরিদর্শক, তদন্ত), মোঃ মনিরুল ইসলাম (এসআই), মোঃ নুরুল আবছার (এসআই), ইমন দত্ত (এসআই), জমির উদ্দিন (এএসআই), মোঃ আবু ছালেক (এএসআই) এবং কনস্টেবল সাগর কান্তি শীলসহ একটি চৌকস আভিযানিক দল তথ্য প্রযুক্তি ও গুপ্তচরের সহায়তায় অভিযান চালিয়ে ৪ নভেম্বর রাত ২টা ২০ মিনিটে চান্দগাঁও থানাধীন মৌলভীপুকুর পাড় এলাকা থেকে জাহেদুল ইসলামকে গ্রেফতার করে।

পরে তার দেখানো ও সনাক্ত স্থান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা এবং ভিকটিমের ১ জোড়া সেন্ডেল উদ্ধার করা হয়।

পাঁচলাইশ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান জানান, “অভিযুক্তকে দ্রুত শনাক্ত ও গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আদনানুজ্জামান নিহাল (১৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।আদনানুজ্জামান নিহাল, পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালক উচ্চ...