সীতাকুণ্ড উপজেলার বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম মোঃ নাঈম (২০)। রবিবার সকাল ১১টার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক একই এলাকার বাসিন্দা সিরাজ মাস্টার বাড়ির প্রবাসী মোঃ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে মোঃ নাঈম স্থানীয় এক ব্যক্তির নতুন বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছিল। কাজ করার সময় অসাবধানতাবশত উপরে থাকা ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে স্পর্শ করলে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আলমগীর বলেন, সৈয়দপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মোঃ নাঈম নামের এক যুবক আহত হলে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
আর এইচ/
