বুধবার, ১২ আগস্ট ২০২৬

“দেশের ভবিষ্যৎ জনগণই নির্ধারণ করবে, কমিশন নয়” – আমীর খসরু

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের ভবিষ্যৎ ও নির্বাচনের সিদ্ধান্ত জনগণকেই নিতে দিতে হবে।তিনি ঐকমত্য কমিশনের সদস্যদের উদ্দেশে বলেন, আপনারা যে যেখানে কাজ করতেন, সেখানে স্ব স্ব কাজে ফিরে যান। দেশের সিদ্ধান্ত জনগণকেই নিতে দিন।

শনিবার ( ১ নভেম্বর )   দুপুরে রাজশাহী জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত রাজশাহী বিভাগীয় ব্যবসায়ী সম্মেলন–২০২৫–এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, ঐকমত্য কমিশন তাদের দাবি জনগণ ও রাজনীতিবিদদের ওপর চাপিয়ে দিতে চাচ্ছে। তিনি বলেন, ঐকমত্য কমিশনকে তাদের মতামতের জন্য রাখা হয়নি। তারা সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে নির্বাচন পেছানোর চেষ্টা করছে।

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচন বানচালের বিরুদ্ধে আপনাদের সোচ্চার হতে হবে।বিএনপি ক্ষমতায় গেলে ১৮ মাসে এক কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে জানিয়ে আমীর খসরু বলেন, বড় বড় মেগা প্রকল্পের পরিবর্তে জনগণের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়ন নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে পুরোনো ধাঁচের অর্থনীতি পরিবর্তন করে গণতান্ত্রিক অর্থনীতি গড়ে তোলা হবে, যাতে প্রত্যেক মানুষ সমানভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারে। ছোট ও মাঝারি শিল্পে বিনিয়োগ বাড়ানো হবে, কুটির শিল্পকে স্বয়ংসম্পূর্ণ করে নিজস্ব ব্র্যান্ডিংয়ের সুযোগ তৈরি করা হবে।

অতীতে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় সীমিত কিছু মানুষই ব্যবসায় সুযোগ পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, তারা ব্যবসা কম, লুটপাট বেশি করেছে। বিএনপি ব্যবসায়ীদের ওপর সরকারি প্রভাব ও আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ কমিয়ে প্রকৃত ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করবে।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ১৮ মাসে ১ কোটি চাকরির ব্যবস্থা করা হবে। বড় বড় মেগা প্রজেক্টের পরিবর্তে জনগণের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়ন নিশ্চিত করা হবে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফ্যামিলি কার্ডের বিরোধিতাকারীরাই এখন কার্ডের জন্য বিএনপি নেতাদের দ্বারে দ্বারে: নুরুল আমিন

চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন বলেছেন, যারা ফ্যামিলি...

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আরও পড়ুন

ফ্যামিলি কার্ডের বিরোধিতাকারীরাই এখন কার্ডের জন্য বিএনপি নেতাদের দ্বারে দ্বারে: নুরুল আমিন

চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন বলেছেন, যারা ফ্যামিলি কার্ডের বিরোধিতা করেছিলেন, এখন তারাই ওই কার্ড পাওয়ার জন্য বিএনপি নেতা-কর্মীদের দ্বারে দ্বারে ঘুরছেন এবং...

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...