ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদরদপ্তরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) প্রধান উপদেষ্টা এফএও সদরদপ্তরে পৌঁছালে সংস্থাটির মহাপরিচালক ড. কু দংইউ প্রধান ফটকে এসে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
এফএও সদরদপ্তরে ব্রাজিলের কৃষিবিজ্ঞানী ও লেখক জোসে গ্রাজিয়ানো দা সিলভার সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা।বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার পর ওয়ার্ল্ড ফুড ফোরামের (ডব্লিউএফএফ) উদ্বোধনী অনুষ্ঠানে তিনি মূল বক্তব্য দেবেন।
আজাদ মজুমদার বলেন, বক্তব্য দেওয়ার পর গ্লোবাল অ্যালায়েন্সের কার্যালয় পরিদর্শন করবেন অধ্যাপক ইউনূস।দিনের পরবর্তী সময়ে তিনি ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, রোমের মেয়র রবার্তো গুয়ালতিয়েরি এবং জিবুতির প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠক করবেন।
এর আগে, এর আগে, ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে দিতে রোববার বিকেল ৫টার দিকে রোমে পৌঁছান প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে তিনি বক্তৃতা দেবেন এবং উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
আর এইচ/
