শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

“৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির ‘এ’ ইউনিটে নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির আওতাধীন ‘এ’ ইউনিটের নতুন কমিটি গঠনের লক্ষ্যে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) বিকাল ৪টায় চট্টগ্রাম নগরীর কদম মোবারক উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই সভার আয়োজন করা হয়।

বিএনপির আন্দরকিল্লা ওয়ার্ডের আহ্বায়ক আলাউদ্দিন আলী নুরের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সদস্য সচিব ওসমান গণি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হারুন জামান। এছাড়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমেদ উল আলম চৌধুরী রাসেল।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য মোহাম্মদ খোরশেদুল আলম, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ নুরুল আলম এবং ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কলিম উদ্দীন চৌধুরী।

আলোচনা ও মতবিনিময় শেষে ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটির প্রধান সদস্যরা হলেন:সভাপতি: মোহাম্মদ আবুল বশর, সিনিয়র সহ-সভাপতি: মোহাম্মদ বাহারুল ইসলাম বাহার, সহ-সভাপতি: মোহাম্মদ নুরুল হুদা, সাধারণ সম্পাদক: মোহাম্মদ জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক: বাপ্পী পান্ডে ও মোহাম্মদ বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক: মোহাম্মদ সালাউদ্দিন, দপ্তর সম্পাদক: অসীন বণিক, প্রচার সম্পাদক: মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সদস্য: মোহাম্মদ আলী ও মোহাম্মদ জাফর চৌধুরী।

নতুন কমিটির মাধ্যমে আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপি তাদের কর্মী সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার পরিকল্পনা গ্রহণ করেছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে পাঁচ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারির একটি জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের গ্যাস...

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা...

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

আরও পড়ুন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে পাঁচ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারির একটি জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের গ্যাস সিলিন্ডারের বিষক্রিয়ায় পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে ভাটিয়ারি ইউনিয়নের স্টেশন রোড...

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে। জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশের...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে জ্যেষ্ঠ...