বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলেই সুন্দর বাংলাদেশ বিনির্মাণ সম্ভব: আশিক 

বাঁশখালী প্রতিনিধি

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম-১৬ (বাঁশখালী আসনে) বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মফিজুর রহমান আশিক বলেছেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার ভিত্তিতে আগামীর রাষ্ট্র পরিচালিত হবে। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলেই সুন্দর বাংলাদেশ বিনির্মাণ সম্ভব।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে বাঁশখালী উপজেলা সদর ও মিয়ার বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রুপরেখা বাস্তবায়নে জনমত গঠন ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণকালে এসব কথা বলেন তিনি।

গুম ফেরত আশিক বলেন, ’স্বৈরাচার শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে দেশের গনতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করতে গিয়ে দুইবার গুমের শিকার হয়েছি। আয়নাঘরের মতো বীভৎস জায়গায় বন্দী ছিলাম। গুমের পর স্বৈরাচারী হাসিনা সরকার বাহিনীর নির্মম নির্যাতনে আমার ডান হাতের লিগামেন্ট ছিঁড়ে গেছে। তারা আমার হাত, কোমর ও আমার হাঁটু ভেঙে দিয়েছিল। আন্দোলন করতে গিয়ে অসংখ্যবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। দুইবার গুম হওয়ার পরও ভাঙা কোমর ও হাঁটু নিয়ে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলাম। এই হাসিনার পতনে একটু হলেও আমার অবদান রয়েছে।’

আরও বলেন, ‘আমার গুম হওয়া সময়ে আমাদের নেতা রুহুল কবির রিজভী ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো আমার পাশে দাঁড়ানোর কারণে দ্বিতীয়বারের মতো জীবন ফিরে পেয়েছিলাম। সিটিসিসি আমাকে গুম করার পর মেরে ফেলার চেষ্টা করেছিল। হয়তো আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছিলেন। সেদিন যদি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো আমার পাশে না দাঁড়াতো তাহলে আজ আমার কোন হদিস থাকত না। এত এত নির্যাতনের পরও ভাঙা কোমর ও হাঁটু নিয়ে জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনে অংশ নিয়েছি। গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছি।’

পথচারী ও নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি আরও বলেন, ‘রাষ্ট্র যখন গভীর সংকটে, তখনই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের রূপরেখা ঘোষণা করেন। তা নিঃসন্দেহে এদেশের মানুষের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। ৩১ দফা রাজনৈতিক দল বা জোটের কর্মসূচি নয়, এটি দেশের মানুষের গণতান্ত্রিক স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার ঘোষণাপত্র। তাই আমি সকল সহযোদ্ধা, জনগণ ও ছাত্রসমাজকে বলব আসুন আমরা সবাই ৩১ দফা বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ হই।’

তিনি আরও বলেন, ‘বাঁশখালীর প্রভাবশালী সাবেক তিন ইউপি চেয়ারম্যান শাহাদাত, বদরু, জসিম হায়দার তারেক রহমানকে নিয়ে কটুক্তি করেছেন, ফাঁসির দাবিতে মিছিল করেছেন। অত্যন্ত দুঃখের বিষয় বাঁশখালীতে এত বিএনপির মনোনয়ন প্রত্যাশী, অথচ ওইদিনের ঘটনায় এসব নেতারা কোন প্রতিবাদ করেননি। এমনকি ৫ আগস্ট পরবর্তী উল্টো তাদেরকে মামলা না দেওয়ার ব্যবস্থা করেছিলেন তাঁরা। আমি বাঁশখালী বিএনপির তৃণমুল নেতাকর্মীদের উদ্দেশ্য বলতে চাই, আমাদের আবেগ, উৎসাহ, অনুপ্রেরণার নাম হল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা যদি তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্মান রক্ষা করতে না পারি তাহলে সেটা হবে দলের সাথে প্রতারণা।’

আশিক বলেন, ‘বাঁশখালীর যে সব ইউপি চেয়ারম্যান তারেক রহমান ও বেগম জিয়াকে কটুক্তি করেছিলেন তাদেরকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই। বাঁশখালীতে স্বৈরাচারী হাসিনার সন্ত্রাসী বাহিনী সে সব বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্যাতন-নিপীড়ন করেছিলেন তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। সব চাইতে দুঃখের বিষয় হল, জুলাই গণঅভ্যুত্থানে বাঁশখালীতে সে সব ছাত্র-জনতা অংশগ্রহণ করেছিলেন তাদের উপর বাঁশখালীর গুনাগরি ও চাম্বলে সন্ত্রাসী হামলার মাস্টারমাইন্ড এবং প্রশাসনকে গুলি করার নির্দেশদাতা সেই ডামি এমপি আ. লীগ নেতা মুজিবুর রহমান সিআইপির নামে কোন মামলা করা হয়নি। এই ডামি এমপি বিএনপি জামায়াতের কিছু নেতাকে ম্যানেজ করে প্রশাসনকে প্রভাবিত করে তাঁর বিরুদ্ধে কোন মামলা করতে দেয়নাই। আমি প্রশাসনের কাছে দাবি জানাই এই স্বৈরাচারের দোষর সিআইপিকে দ্রুত গ্রেপ্তার করা হোক।’

মফিজুর রহমান বলেন, ‘বাঁশখালীতে যে সব আ.লীগ নেতা হত্যা, অত্যাচার, দুর্নীতিতে জড়িত ছিলেন তাদেরকে গ্রেপ্তার করতে হবে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি বাঁশখালীতে ইসলাম নামধারী একটি গুপ্ত সংগঠন প্রভাব বিস্তারের নাম করে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালাচ্ছেন। আমরা তাদেরকে বলবো বাঁশখালীকে শান্ত রাখুন। যদি বাঁশখালীতে কোন বিএনপি নেতাকর্মীদের উপর হামলা হয় তাহলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। বিএনপির সে শক্তি সামর্থ্য রয়েছে।’

তিনি বলেন, ‘আমাকে যদি বাঁশখালীতে ধানের শীষের মনোনয়ন দেওয়া হয় তাহলে আমি বাঁশখালীকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো। যেখানে থাকবে না রাস্তাঘাটের সমস্যা। থাকবে না দুর্নীতি। থাকবে না অত্যাচার নিপীড়ন। তাছাড়া আমাকে দিয়ে কোনো অনৈতিক কাজ হবে না। বেড়িবাঁধের টাকা লুটপাট কিংবা বালু উত্তোলনের অর্থ আত্মসাতের মতো কর্মকাণ্ডে জড়াবো না। কেউ অন্যের জায়গা দখল করতে পারবে না এবং মাদক ব্যবসার কোনো সুযোগ থাকবে না।’

এ সময় লিফলেট বিতরণকালে উপজেলা বিএনপি নেতা আবুল মনছুর সিকদার, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আশেক উল্লাহ, মো. ইমরানুল হক, উপজেলা যুবদল নেতা জুনাইদুল করিমসহ উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।’

এদিন বিকেলে বাঁশখালীর প্রবেশদ্বার তৈলারদ্বীপ সেতু থেকে কয়েক’শ মোটরবাইকসহ নেতাকর্মীদের বহর নিয়ে বাঁশখালীতে প্রবেশ করেন আশিক। এ সময় বাঁশখালীর বিভিন্ন হাট বাজার, জনসমাগম স্থলে গিয়ে ধানের শীষে ভোট চান তিনি। পরে নেতাকর্মীরা বাঁশখালীর মিয়ার বাজার থেকে মিছিল সহকারে তাকে বরণ করে নেন। সেখান থেকে তাকে নিয়ে বিএনপির নেতাকর্মীরা নিয়ে ধানের শীষের পক্ষে মিছিল করেন। পরে মিছিলটি উপজেলা সদর প্রদক্ষিণ করে জলদি কালী বাড়ির সামনে শেষ হয়। সেখানে পথসভায় বক্তব্য রাখেন তিনি। পরে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে উপজেলা সদরে ৩১ দফার লিফলেট বিতরণ করেন তিনি।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বুদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতাদের শুভেচ্ছা বিনিময়

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা...

রাঙ্গুনিয়ায় চলন্ত অটোরিক্সায় গাছ পড়ে চালক নিহত, আহত ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় চলন্ত সিএনজিচালিত...

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...

আরও পড়ুন

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ৩জন আহত হয়েছে বলে জানা...

ভয়াল ২৯ এপ্রিল, দেখতে দেখতে পূর্ণ হলো ৩৫ বছর

সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, সূর্যের আলো উঠেনি। সবার মুখে মুখে একটি শব্দ, আজ ১০ নাম্বার মহাবিপদ সংকেত। তবু্ও থেমে ছিলোনা মানুষের কর্ম ব্যস্ততা।...

বোয়ালখালীতে বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে মুরগীর খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি চৌধুরী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের...

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও আরেকজন আহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১ টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের আলুটিলা এলাকায় থ্রী হুইলার ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে...