শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

চট্টগ্রামে অবস্থানরত বুড়িচং-ব্রাহ্মণপাড়া বাসীদের নিয়ে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত 

জুলাই সনদ যেন জনআকাংখার প্রতিচ্ছবি হয় তা নিশ্চিত করতে হবে – মুহাম্মদ শাহজাহান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, জনগণের দীর্ঘদিনের অধিকার ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে জুলাই সনদকে একটি কার্যকর রূপ দিতে হবে। এ সনদ যেন কেবল রাজনৈতিক দলগুলোর কাগজে চুক্তি না হয়ে, জনগণের জনআকাংখার প্রতিচ্ছবি হয় তা নিশ্চিত করতে হবে।

তিনি আজ চট্টগ্রাম প্রেস ক্লাবে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের চট্টগ্রামে অবস্থানরত প্রবাসী জনগণকে নিয়ে আয়োজিত এক মতবিনিময় ও প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মুহাম্মদ শাহজাহান বলেন, এই দেশ ১৮ কোটি মানুষের দেশ। এই ১৮ কোটি মানুষের অধিকার, ভোটের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা ও আইনের শাসন ফিরিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য। বুড়িচং-ব্রাহ্মণপাড়ার জনগণ দীর্ঘদিন ধরে নানা বৈষম্যের শিকার হয়েছে। সময় এসেছে — ঐক্যবদ্ধভাবে এসব বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়াবার। তাই আগামী জাতীয় নির্বাচনে ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কাকে বিজয় করে ইনসাফের ভিত্তিতে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার উদাত্ত আহ্বান জানান।

কুমিল্লা ৫ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী এডভোকেট ড. মোবারক হোসাইন এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য চট্টগ্রাম ১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী, ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ মো: নজরুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক আবদুল মতিন, অধ্যাপক ড. বি এম মফিজুর রহমান আজহারী। অধ্যাপক আলমগীর সরকার প্রমুখ।

এতে আরো বক্তব্য রাখেন  বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা উত্তর জেলা সভাপতি মো: সানাউল্লাহ রাসেল, সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, অধ্যাপক আবদুল আউয়াল, মাওলানা মিজানুর রহমান আতিকী, এডভোকেট সাইফুল আলম, অধ্যাপক রফিক ফয়েজী, অধ্যাপক অহিদুর রহমান, মাওলানা মুহাম্মদ ইউনুস মিয়া, মাওলানা রেজাউল করিম, খোন্দকার মো: শাহজালাল, আবু কাউছার আরমান, ছাত্রনেতা আজাদ হোসাইন, মো: জামালী আলম ভূইয়া, হাফেজ মাহফুজুর রহমান, মাজহারুল ইসলাম। জাকির হোসাইন, শহিদুল ইসলাম প্রমুখ।

আরও ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পেশাজীবী, ছাত্র ও যুব সমাজের প্রতিনিধিরা।

সভাপতির বক্তব্যে ড. মোবারক হোসাইন বলেন, জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন করে রাজনীতি করতে হবে বুড়িচং-ব্রাহ্মণপাড়াবাসীর উন্নয়নে আমি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি এবং আগামীতে জাতীয় সংসদে পৌঁছাতে পারলে এই অঞ্চলের উন্নয়নের জন্য সব কিছু বাজি রাখতে প্রস্তুত।

আলোচনা শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে দোয়া ও মুনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’...