শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

মদুনাঘাটে বিএনপি নেতাকে গুলি করে হত্যার দুইদিন পর মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

হাটহাজারী উপজেলার মদুনাঘাট এলাকায় ফিল্মি স্টাইলে রাউজানের ব্যবসায়ী বিএনপি নেতা আব্দুল হাকিম (৫২) কে গুলি করে হত্যার ঘটনার দুইদিন পর মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ১০টার দিকে নিহতের স্ত্রী তাসফিয়া আলম বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে এ মামলা করেন।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ মামলা দায়েরের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে গত মঙ্গলবার ঘটনার পর রাতে পুলিশ রাউজান উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জড়িত চারজনকে আটক করে। তাদের হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হবে। নিহত মো. আবদুল হাকিমের ব্যবহৃত গাড়িটির সামনের কাচ ও বডিতে চারটি, চালকের পাশের জানালায় ছয়টি এবং নিহত হাকিমের পাশে থাকা জানালায় ১২টি সহ মোট ২২টি গুলির চিহ্ন পাওয়া গেছে।

প্রসঙ্গত, মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামের বাড়ি থেকে শহরে যাওয়ার পথে উল্লেখিত স্থানের মদুনাঘাট ব্রীজের পশ্চিম পাশে হাটহাজারী অংশে নগরমুখী প্রাইভেটকারটিকে (ঢাকা মেট্টো ঘ ১৬ ০৯৪৯) পেছন থেকে কয়েকটি মোটরসাইকেল যোগে আসা মাস্ক পরিহিত কয়েকজন দুর্বৃত্ত কারটির গতিরোধ করে এলোপাতাড়ি গুলি করে ঘটনাস্থল থেকে দ্রুত সরে পড়ে।

ঘটনায় কারে থাকা রাউজানের বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী আস্থাভাজন হামিম এগ্রোর স্বত্তাধিকারী দুই কন্যা ও এক পুত্র সন্তানের পিতা আবদুল হাকিম ও তার গাড়ি চালক মুহাম্মদ ইসমাইল (৩৮) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়।

সেখানে দায়িত্বরত চিকিৎসক আবদুল হাকিমকে মৃত ঘোষণা করেন। পরদিন বুধবার বাদে আছর তাঁর নিজ গ্রাম পাঁচখাইন দরগাহ প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থান তাকে দাফন করা হয়।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’...