শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

চট্টগ্রামে দেশীয় অস্ত্রসস্ত্রসহ যুবলীগ নেতা ও দুই ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে দেশীয় অস্ত্রসস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ যুবলীগ নেতা আবদুল হাকিম অভি এবং দুই ডাকাতকে গ্রেফতার করেছে। অভিযানের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার পাঁচলাইশ থানার ষোলশহর ২নং গেইটের কসমোপলিটন আবাসিক এলাকায় মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগের টিম নং-০৪ অভিযান চালিয়ে তাদের আটক করে।

গ্রেফতারকৃতরা হলো মোঃ আব্দুল গফুর (৪৪), মোঃ আব্দুল হাকিম অভি (২৭),  মোহাম্মদ আলী (৪৭)।

পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম:লোহার কার্টার ,স্টিলের চান কুড়াল ,  লোহার শাবল , লোহার ধামা ২টি, হেক্সোব্লেড , লোহার করাত ২টি , বিভিন্ন সাইজের লোহার হাতুড়ি ২টি, গ্রেন্ডিং মেশিন , সেলাই রেঞ্জ ২টি , প্লাস ৩টি, স্ক্রু ড্রাইভার ৭টি, ডালি ৪টি, লোহার কাঁচি ১টি

পুলিশ আরো জানায়, আটককৃত ১নং আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৫টি মামলা, ২নং আসামির বিরুদ্ধে ৬টি মামলা এবং ৩নং আসামির বিরুদ্ধে ২টি মামলা রয়েছে। তারা দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় পথচারী ও সাধারণ মানুষের কাছে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ অর্থ, মোবাইল, স্বর্ণালংকারসহ অন্যান্য মূল্যবান সামগ্রী ডাকাতি ও চুরি করে আসছিল।

এই ঘটনায় পাঁচলাইশ থানায় ধারা ৩৯৯/৪০২, পেনাল কোড ১৮৬০ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, গ্রেফতারকৃতদের মাধ্যমে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় চলমান ডাকাতি ও চুরির সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদেরও দ্রুত শনাক্ত ও গ্রেফতার করা হবে।

চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ধৃতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’...