শনিবার, ১৫ আগস্ট ২০২৬

বোয়ালখালীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের কো- অর্ডিনেশন সভা অনুষ্ঠিত 

দেবাশীষ বড়ুয়া রাজু  , বোয়ালখালী

টাইফয়েডের ভয়াবহতা থেকে শিশুদের রক্ষা করতে চট্টগ্রামের বোয়ালখালীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের অ্যাডভোকেসি কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যেগে আয়োজিত হাসপাতাল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও পৌর প্রশাসক কানিজ ফাতেমা।

প্রধান অতিথি কানিজ ফাতেমা বলেন, সরকারের ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী রোববার (১২ অক্টোবর) বিনামূল্যে টাইফয়েড টিকাদান কর্মসূচী শুরু হবে। নির্ধারিত বয়সের প্রতিটি শিশু যেন বিনামূল্যে এই টিকা গ্রহণ করে, সে বিষয়ে অভিভাবকদের সচেতন হতে হবে।

টাইফয়েড প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো টিকা গ্রহণ।

তিনি আরো বলেন, ব্যক্তিগতভাবে কিনে এই ভ্যাকসিন দিতে গেলে অনেক টাকা খরচ হয়। কিন্তু সরকার শিশুদের এই ভ্যাকসিন বিনামূল্যে দিচ্ছে। আমরা চাই, সকলের সম্মিলিত প্রচেষ্টায় প্রত্যেক শিশু এ টিকা গ্রহণ করে বোয়ালখালী হোক টাইফয়েডমুক্ত নিরাপদ উপজেলা।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাফরিন জাহেদ জিতি বলেন , ৯ মাস (২৭০ দিন) থেকে ১৫ বছরের কম (১৪ বছর ১১ মাস ২৯ দিন) বয়সী সব শিশু এবং প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণি/সমমানের সব শিক্ষার্থীকে বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড প্রতিরোধী টিকা দেওয়া হবে।

বোয়ালখালীতে ১৭৬টি শিক্ষা প্রতিষ্ঠানে টিসিভি ক্যাম্পেইন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭২ হাজার ৬৪৩ জন।

আগামী ১২ অক্টোবর সকালে উপজেলার বেঙ্গুরা খান বাহাদুর খলিলুর রহমান (কে.বি.কে.আর) বালিকা উচ্চ বিদ্যালয়ে টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন করা হবে। প্রথম দিনে ৪ হাজার ৪৮৪ জনকে টাইফয়েড টিকা প্রয়োগ করা হবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এবং কমিউনিটি পর্যায়ে ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে।

শিশুদের নিরাপত্তার জন্য টিকা প্রদান করা হচ্ছে যা স্বাস্থ্য সুরক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তিনি। এসময় টাইফয়েডের বিস্তারিত প্রেজেন্টেশন তুলে ধরেন ডা. তোফায়েল আহমেদ।

ডা. মাসুদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন , বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার,বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি এস এম মোদ্দাচ্ছের, প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুনুর রশিদ,মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন কান্তি দাশ, যুব উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ মামুন, পল্লী উন্নয়ন অফিসার জহির উদ্দিন ভুঁইয়া মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া সফি ও ইসলামিক ফাউণ্ডেশনে মো. রেদোয়ান। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’...