শনিবার, ১৫ আগস্ট ২০২৬

চন্দনাইশে বাংলামার্কের ১০ দিনব‍্যাপী কৃষিযন্ত্র প্রস্তুত প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

চন্দনাইশ প্রতিনিধি  :

চট্টগ্রামের চন্দনাইশে আধুনিক কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারী কর্মীদের দশ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে এবং পল্লী উন্নয়ন একাডেমীর বাস্তবায়নে “সমবায় ভিত্তিক খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধি ও কৃষক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন” শীর্ষক প্রকল্পের অর্থায়নে বাংলা মার্ক লিমিটেডের উদ্যোগে বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে উপজেলার পশ্চিম এলাহাবাদ এলাকায় এ কর্মশালা আয়োজন করে।

প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো সমবায় ভিত্তিক কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে শ্রম ও সময় সাশ্রয় করে উৎপাদন ব্যয় হ্রাস ও কৃষকের আর্থ-সামাজিক উন্নয়ন সাধন। এর আওতায় সরকার ও বেসরকারি অংশীদারিত্বে ‘মেকানাইজেশন ভিলেজ’ প্রতিষ্ঠা, কৃষি যন্ত্রের লাভজনক ব্যবহার বিষয়ে গবেষণা, কৃষকদের দক্ষতা উন্নয়ন এবং আয়বর্ধনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণের মাধ্যমে টেকসই কৃষি উৎপাদনের সুযোগ সৃষ্টি করা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন একাডেমীর (আরডিএ) মহাপরিচালক ও অতিরিক্ত সচিব ড. এ. কে. এম. অলি উল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. একে. এম. সাইফুল ইসলাম, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উপপরিচালক মোছাঃ রেবেকা সুলতানা। উপস্থিত ছিলেন বাংলামার্কর ডিএমডি মো: সিরাজুল ইসলাম, ইডি মো: নজরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, আর আমদানি নয় এবার আমাদের লক্ষ‍্য কৃষিযন্ত্র রপ্তানি। বাংলামার্কের কৃষিযন্ত্র গবেষণা প্রস্তুত ও বিপণন কার্যক্রম বর্তমানে দেশের কৃষি যান্ত্রিকীকরণে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এখানে আধুনিক প্রযুক্তিনির্ভর যন্ত্র উদ্ভাবন, নকশা উন্নয়ন, উপকরণ নির্বাচন, স্থানীয় কাঁচামাল ব্যবহার ও উৎপাদন খরচ হ্রাসে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। গবেষণা কার্যক্রমে মাঠপর্যায়ের চাহিদা, কৃষকের আর্থিক সক্ষমতা ও স্থানীয় জমির প্রকৃতি বিবেচনায় রেখে উপযোগী কৃষিযন্ত্র উদ্ভাবনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। প্রস্তুত প্রক্রিয়ায় দক্ষ কারিগর ও প্রকৌশলীরা যৌথভাবে কাজ করছেন, যাতে প্রতিটি যন্ত্র আন্তর্জাতিক মান বজায় রেখে দেশীয়ভাবে উৎপাদন করা যায়। বিপণন কার্যক্রমের মাধ্যমে এসব যন্ত্র দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকদের কাছে সহজলভ্য করা হচ্ছে এবং প্রশিক্ষণের মাধ্যমে সঠিক ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। বাংলামার্কের এই উদ্যোগ শুধু কৃষি যান্ত্রিকীকরণকে ত্বরান্বিত করছে না, বরং কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা বিকাশ ও কৃষকের আয় বৃদ্ধির মাধ্যমে দেশের গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করে তুলছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’...